Home খবর গ্রাহকদের বড় ধাক্কা দিল Vodafone Idea, এবার থেকে এই সস্তা রিচার্জে পাবেন কম ভ্যালিডিটি

গ্রাহকদের বড় ধাক্কা দিল Vodafone Idea, এবার থেকে এই সস্তা রিচার্জে পাবেন কম ভ্যালিডিটি

5G লঞ্চ করার আগে Vodafone Idea তাদের সস্তা প্ল্যানে একটি বড় পরিবর্তন করে গ্রাহকদের বিশাল বড় ধাক্কা দিয়েছে। আসলে, কোম্পানি তাদের 98 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। এখন গ্রাহকরা এই প্ল্যানে আগের থেকে কম ভ্যালিডিটি পাবেন। ভ্যালিডিটি ছাড়া এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলিতে আর কোনও পরিবর্তন হবে না। ভোডাফোন আইডিয়া তাদের 98 টাকার প্রিপেইড প্ল্যানে কত দিনের ভ্যালিডিটি কমিয়েছে সেটা জেনে নিন।

Vodafone Idea এর 98 টাকার রিচার্জ প্ল্যান

Vodafone Idea-এর 98 টাকা দামের প্ল্যানে আগে 15 দিনের ভ্যালিডিটি দেওয়া হত।কিন্তু, কোম্পানি কাউকে না জানিয়ে হঠাৎ এই প্ল্যানের একদিনের ভ্যালিডিটি কেটে দিয়েছে। এখন ইউজাররা এই রিচার্জ প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি পাবেন।

এছাড়াও এই প্ল্যানে আপনারা 200MB ইন্টারনেট এবং সেই সাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও পাবেন। এই প্ল্যানে অন্য কোন সুবিধা নেই।

নোট: আপনাদের মনে করিয়ে দেব যে 2020 সাল পর্যন্ত, Vodafone Idea-এর 98 টাকার প্রিপেড প্ল্যানের সাথে, ইউজারদের 12GB পর্যন্ত হাই স্পিড ডেটা দেওয়া হত। কিন্তু, টেলিকম কোম্পানিগুলির দ্বারা দামের পরিবর্তনের পরে, এই প্ল্যানে পাওয়া সুবিধাগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

Vi 5G প্ল্যান ব্যয়বহুল হবে

সম্প্রতি Vi -এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রবিন্দর তক্কর বিনিয়োগকারীদের ফোনে জানিয়েছিলেন যে কোম্পানি সম্প্রতি অনুষ্ঠিত 5G স্পেকট্রাম নিলামের জন্য বিশাল বিনিয়োগ করেছে। তাই 5G পরিষেবার ডেটা প্ল্যানগুলির জন্য বেশি চার্জ রাখা যেতে পারে। তিনি জানিয়েছেন যে এই বছরের শেষ নাগাদ সব ধরনের টেলিকম পরিষেবার চার্জ বেড়ে যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন