Home খবর Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, এখন এই প্ল্যান গুলিতে পাওয়া যাবে আগের দামেই বেশি ডেটা

Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, এখন এই প্ল্যান গুলিতে পাওয়া যাবে আগের দামেই বেশি ডেটা

Vi (Vodafone Idea) গ্রাহকদের দিল বড়ো উপহার, এই প্ল্যান গুলিতে এখন আগের দামেই পাওয়া যাবে বেশি ডেটা।ভিআই (ভোডাফোন আইডিয়া) অধিক ইউজার আকৃষ্ট করার জন্য নিজের দুটি প্রিপেইড প্ল‍্যান Rs 409 এবং Rs 475 রিভাইজ (Vi recharge plan list 2021) করেছে। টেলিকম কোম্পানি এই দুটি প্ল্যানে এখন 1 জিবি অধিক ডেটা প্রদান করছে। এরসাথে voice calls, SMS, এবং OTT subscription সহ রিচার্জ প্যাককে্য (VI recharge Plan) ভ‍্যালিডিটি আগের মতোই থাকবে। এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক 409 টাকা এবং 475 টাকার ভিআই প্রিপেইড প্ল্যানের (Vi recharge plan 2022) সংশোধনের পরে এই প্ল‍্যান গুলির সম্পর্কে বিস্তারিত তথ‍্য।

409 টাকার Vi প্ল্যান

409 টাকার এই প্ল্যানে গ্রাহকদের মোট 28 দিনের ভ‍্যালিডিটি সহ 84 জিবি ডেটার বদলে মোট 98GB ডেটা(3.5GB / প্রতি দিন) দেওয়া হচ্ছে। এরসাথে এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানে দৈনিক 100টি এসএমএসের বেনিফিট পাওয়া যাবে। এছাড়া দৈনিক 100 টি এসএমএসের কোটা শেষ হ‌ওয়া‌র পরে লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা করে দিতে হবে। এছাড়া, 409 টাকার এই প্ল্যানেও ‘উইন্জ
অল নাইট’-এর সুবিধা পাওয়া যায়, এই সুবিধায় রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত প্রতিদিনের ডেটা কোটা ছাড়াও ডেটা অ্যাক্সে করা যাবে। অর্থাৎ রাতে ব্যবহার করা ডেটার জন্য কোনো টাকা নেওয়া হবে না ইউজারদের থেকে।

এই প্ল্যানে ইউজাররা ‘উইক-এন্ড ডেটা রোলআউট’ ফিচার পাবে, যেখানে ইউজাররা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাবহার না হওয়া ডেটা শনিবার এবং রবিবার ব্যবহার করতে পারবে। ইউজাররা ভিআই মুভি এবং টিভি অ্যাপের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পাবে, যেখানে মুভি, শো এবং সংবাদ সহ মনোরঞ্জনের কন্টেন্ট দেখা এবং ব্রাউজ করা সুবিধা পাবে। এছাড়া ভিআই ইউজারদের ‘ডেটা ডিলাইটস’-এর সুবিধা প্রদান করছে, এটির মাধ্যমে ইউজাররা কোনো অতিরিক্ত চার্জ ছাড়া প্রতি মাসে নিজের গুরুত্বপূর্ণ 2জিবি ডেটার ব‍্যাক‌আপ করার পারমিশন পাবে।

475 টাকার Vi প্ল্যান

ভিআইয়ের 475 টাকার প্ল্যানে দৈনিক 4জিবি হাই স্পিড 4জি ইন্টারনেট ডেটা সহ 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। কোম্পানি এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 100টি এসএমএসের সুবিধা দেয়, এর পরে লোকাল এবং এসটিডি এসএমএসের জন্য 1 টাকা এবং 1.5 টাকা চার্জ করা হয়। এই প্ল‍্যানে বেশি ডেইলি ডেটা ছাড়া অধিকাংশ সুবিধা 409 টাকার প্ল্যানের মতোই।

ইউজাররা এই প্ল্যানেও Binge All Night subject সুবিধা পাবে, এই সুবিধায় উপস্থিত প্ল্যানের ডেটা কোটা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার পারমিশন পাওয়া যাবে। ইউজাররা ভিআই মুভিজ এবং টিভি অ্যাপের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পাওয়ার সাথেই উইক-এন্ড ডেটা রোলআউটের সুবিধাও পাবে। উইক-এন্ড ডেটা রোল‌ওভার এবং ডেটা ডিলাইটসের সুবিধা এই প্ল‍্যানে‌ও পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন