2020 সালের শুরুর দিকে করোনা মহামারি ছড়িয়ে পড়ার ফলে বেশিরভাগ মানুষ বাড়ি বসে অফিসের কাজ অর্থাৎ Work From Home করে চলেছে। এক্ষেত্রে ভালো ইন্টারনেট স্পিড এবং প্রচুর পরিমাণ ডেটা সবারই প্রয়োজনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায় প্রতিটি টেলিকম কোম্পানি তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য একের পর এক অসাধারণ রিচার্জ প্ল্যান পেশ করে চলেছে। ভারতের টেলিকম কোম্পানিগুলির মধ্যে অন্যতম কোম্পানি ভোডাফোন আইডিয়া আলাদাভাবে Work From Home প্ল্যান অফার করে, যেগুলি রিচার্জ করলে শুধুমাত্র ডেটা পাওয়া যায়। যদি আপনিও Work From Home এর মধ্যে ডুবে আছেন তবে কোম্পানির এই দুটি প্ল্যান আপনার জন্য ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই আকর্ষণীয় দুটি প্ল্যান সম্পর্কে।
Vodafone Idea এর 418 টাকা দামের প্ল্যান
কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যানটি ডেটা প্ল্যান ক্যাটাগরিতে লিস্টেড করা আছে। এছাড়া আলাদাভাবে এই প্ল্যানে “Work From Home” কথাটিরও উল্লেখ আছে। যেসব ইউজারদের বাড়িতে থেকেও অফিসের কাজের জন্য প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয় তাদের কাছে এই প্ল্যানটি বিশেষ পছন্দের হয়ে উঠবে। এই প্ল্যানটি রিচার্জ করলে 56 দিনের ভ্যালিডিটির জন্য মোট 100 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই প্ল্যানে পাওয়া ডেটা কোনো এফইউপি লিমিট ছাড়া ব্যবহার করা যায়। অর্থাৎ এই প্ল্যানের ডেটা চাইলে এক দিনে অথবা 56 দিন জুড়ে উপভোগ করা যাবে। ডেটা ছাড়া এই প্ল্যানে অন্য কোনো বেনিফিট পাওয়া যায় না।
Vodafone Idea এর 298 টাকা দামের প্ল্যান
কোম্পানির এই প্ল্যানটি রিচার্জ করলে 28 দিনের জন্য মোট 50GB ডেটা পাওয়া যায়। কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যানের সঙ্গেও “Work From Home” কথাটির উল্লেখ আছে। এই প্ল্যানটির ডেটা উপভোগের ক্ষেত্রেও কোনো এফইউপি লিমিট নেই।
এখন থেকে ভারত সরকারের অধীনে Vodafone Idea
ভারত সরকারের ঋণ শোধ করতে না পারার কারণে কয়েক দিন আগে ভারত সরকার ভোডাফোন আইডিয়ার একটি বড় অংশ দখল করে নিয়েছে। বর্তমানে ভোডাফোন আইডিয়ার 35.8 শতাংশ দেশের সরকারের অধীনে চলে গেছে। অর্থাৎ এখন থেকে সরকার কোম্পানির এই অংশের ব্যবসা নিজের মতো করে চালাতে পারে অথবা অন্য কোনো কোম্পানির কাছে বেচে দিতে পারে এবং এই নির্দিষ্ট অংশ থেকে উপার্জিত আয় সরাসরি সরকারের ঘরে যাবে। সরকারের পক্ষ থেকে 35.8% দখল করার পর এখন Vodafone group এর কাছে 28.5% আইডিয়ার Aditya Birla Group এর কাছে মাত্র 17.8% অংশীদারি রয়ে গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
