কয়েক দিন আগে রিলায়েন্স জিও ভারতের প্রথম 40 কোটি ইউজার বেসওয়ালা টেলিকম কোম্পানির শিরোপা পেয়েছে। এবার জিও ভারতে 4জি পরিষেবার লিস্টে টপ সার্ভিস প্রোভাইডারদের মধ্যে টপ হয়েছে। Ookla নেটওয়ার্ক অ্যানালিস্ট ফার্মের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে। কিন্তু এই রিপোর্ট থেকে সবচেয়ে অবাক করা যে কথাটি জানা গেছে তা হল ভোডাফোন আইডিয়া এই বছরের তৃতীয় কোয়ার্টারে ভারতে 4জি নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে ফাস্ট মোবাইল অপারেটরের স্থান দখল করেছে। রিপোর্ট অনুযায়ী দেশের বিভিন্ন শহরে ডেটা স্পীড আলাদা আলাদা এবং বছরের তৃতীয় কোয়ার্টারে হায়দরাবাদে মোবাইল নেটওয়ার্কে সবচেয়ে ফাস্ট ডাউনলোড এক্সপেরিয়েন্স দেখা গেছে।
Ookla তাদের রিপোর্টে জানিয়েছে মোবাইল নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পীড গত বছরের তুলনায় 11.6 শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী তৃতীয় কোয়ার্টারে ভোডাফোন আইডিয়ার গত ডাউনলোড স্পীড ছিল 13.74Mbps। কোম্পানির গড় আপলোড স্পীড 6.19Mbps দেখা গেছে।
এই লিস্টে দ্বিতীয় স্থানে আছে এয়ারটেল। রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের গড় ডাউনলোড স্পীড 13.58Mbps ছিল। একইভাবে গড় আপলোড স্পীড দেখা গেছে 4.15Mbps। তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স জিওর গত কোয়ার্টারে গড় ডাউনলোড স্পীড 9.71Mbps এবং আপলোড স্পীড 4.15Mbps মাপা হয়েছে।
Ookla জানিয়েছে 4জি নেটওয়ার্কের দিক থেকে এগিয়ে থাকলেও গড় ডাউনলোড স্পীডের ক্ষেত্রে এই বছরের তৃতীয় কোয়ার্টারেও ভারত পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে। পাকিস্তানে ভারতের চেয়ে 39.7 শতাংশ দ্রুত ডাউনলোড স্পীড দেখা গেছে। অন্যদিকে ডাউনলোড স্পীডের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকলেও আপলোড স্পীডের লিস্টে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে আছে। অর্থাৎ ভারতের গড় আপলোড স্পীড বাংলাদেশের চেয়েও কম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
