26999 টাকা দামে লঞ্চ হল VU ব্র্যান্ডের 4K QLED TV, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতের টিভি প্রস্তুতকারী কোম্পানি Vu আজ ভারতের বাজারে তাদের নতুন Vibe DV (Designer’s Vision) টিভি সিরিজ লঞ্চ করেছে। এই 4K QLED TV 43 ইঞ্চির, 50 ইঞ্চির, 55 ইঞ্চির, 65 ইঞ্চির এবং 75 ইঞ্চির সাইজে সেল করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে টিভিতে A+ গ্রেড প্যানেল, 400 নিটস ব্রাইটনেস এবং VuOn AI প্রসেসর সহ পিকচার অ্যাপস্কেলিং দেওয়া হয়েছে। একইসঙ্গে টিভির রিমোটে একটি Wi-Fi হটকি রয়েছে। এছাড়া টিভিতে Dolby Vision, Dolby Atmos, ও Google TV OS সাপোর্ট করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vu Vibe DV TV এর দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।

Vu Vibe DV TV এর দাম, সেল ডিটেইলস

  • Vu Vibe DV টিভির 43 ইঞ্চির মডেলের দাম 26,999 টাকা থেকে শুরু। তবে এই দাম ইন্ট্রোডাক্টারি অফার বলে মনে করা হচ্ছে, কারণ Vu এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিভিটি 28,999 টাকা দামে লিস্টেড রয়েছে।

  • আমাজন এবং রিটেইল আউটলেটের মাধ্যমে টিভিটি কেনা যাচ্ছে। 2025 সালের 24 জুন থেকে এই টিভির প্রি-বুকিং শুরু হবে। Amazon এর মাধ্যমে আগামী 1 জুলাই থেকে সেল শুরু হবে। তবে শুধুমাত্র 7 জুলাই থেকে 65 ইঞ্চির মডেলের সেল শুরু হবে।
মডেলদাম
Vu Vibe DV (43-inch)26,999 টাকা
Vu Vibe DV (50-inch)32,999 টাকা
Vu Vibe DV (55-inch)36,999 টাকা
Vu Vibe DV (65-inch)52,999 টাকা
Vu Vibe DV (75-inch)66,999 টাকা

 

Vu Vibe DV TV এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিজাইন: Vu এর বক্তব্য অনুযায়ী এই টিভিতে ইনবিল্ট সাউন্ডবার সহ হোম থিয়েটারের ফিল পাওয়া যাবে। এই টিভি সেটআপ সহজ করার জন্য সিঙ্গেল কেবল অপারেশন সাপোর্ট করে। শুধুমাত্র নিচের অংশটুকু বাদ দিয়ে, টিভির চারদিকে অত্যন্ত পাতলা বেজাল রয়েছে। এই ব্ল্যাক কালার অপশনের টিভিটি টেবিলে রাখা এবং দেওয়ালে আটকানো যাবে।

ডিসপ্লে: আগেই জানানো হয়েছে বিভিন্ন সাইজে টিভিটি সেল করা হবে। এই টিভিতে 4K QLED প্যানেল, 400 নিটস ব্রাইটনেস, Pantone কালার সাপোর্ট, Filmmaker Intent মোড, MEMC মোশান স্মুথনেস এবং HDR10 ও Dolby Vision এর মতো HDR ফার্মটাস সাপোর্ট করে।

সাউন্ড: টিভিতে Dolby Atmos সহ 88W স্পিকার আউটপুট পাওয়া যায়। একইসঙ্গে Dolby Digital Plus, Vu এর প্রোপাইটরি AQ অ্যাডজাস্টমেন্ট টেকনোলজি, বিভিন্ন সাউন্ড মোড এবং Dialogue Clarity ইনহ্যান্সমেন্টের জন্য অডিও ফিচার রয়েছে।

সফটওয়্যার: এই টিভি Google TV OS সহ কাজ করে এবং এতে Google Play Store এর মতো বড় অ্যাপ লাইব্রেরি, Netflix ও অন্যান্য গুরুত্বপূর্ণ OTT প্ল্যাটফর্ম, কাস্টিংয়ের জন্য Apple AirPlay, HomeKit, Chromecast এবং 2-way Bluetooth-এর মতো বিভিন্ন ফিচার সাপোর্ট করে।

অন্যান্য ফিচার: রিমোট কন্ট্রোলে Wi-Fi টগল, ছবি ও সাউন্ডের জন্য হটকিজ, পিকচার মোড এবং Google Assistant এর সাপোর্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে ডুয়েল ব্যান্ড Wi-Fi এবং iOS ও Android উভয়ের সঙ্গেই কম্প্যাটিবিলিটি রয়েছে।

Vu Group-এর ফাউন্ডার, চেয়ারপার্সন ও CEO দেবিতা সরাফের বক্তব্য অনুযায়ী Vibe DV টিভিগুলি সেইসব সচেতন ইউজারদের জন্য, যারা “গ্লোবাল পছন্দ” করেন এবং “শুধু শ্রেষ্ঠ জিনিসই পেতে চান”।

টিভির নতুনত্ব

Vu Vibe DV টিভির 43 ইঞ্চির মডেলটিতে বেশ কিছু আকর্ষণীয় ইউএসপি রয়েছে, একটি ইন-বিল্ট 88W Dolby Atmos সাউন্ডবার (এর ফলে আলাদা করে অডিও গিয়ারের প্রয়োজন হয় না), Wi-Fi হটকি সাপোর্টেড একটি ডেডিকেটেড রিমোট (এর সাহায্যে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক পরিবর্তন করা যায়), Apple AirPlay ও অন্যান্য কাস্টিং সলিউশনস দেওয়া হয়েছে।

30,000 টাকা দামে অন্যান্য বিকল্প

  • Lumio Vision 7 FTW1-ADSG: এটি একটি 43 ইঞ্চির 4K QLED টিভি, এই টিভিতে Dolby Vision এবং HDR10 সাপোর্ট করে। এছাড়া টিভিতে BOSS প্রসেসর রয়েছে, যা 3GB RAM এবং 16GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। অডিওর জন্য টিভিতে 24W Dolby Atmos স্পিকার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য টিভিটিতে তিনটি HDMI পোর্ট, তিনটি USB পোর্ট, Ethernet, Wi-Fi, Bluetooth, Apple AirPlay এবং Android কাস্টিঙের মতো ফিচার যোগ করা হয়েছে।
  • Samsung Crystal 4K Neo (UA43AUE65AKXXL): এই টিভিটিতে HDR10+ ভিজুয়াল, PurColor ফিচারের মাধ্যমে উজ্জ্বল কালার, Object Tracking Sound Lite, এবং Tizen Smart TV OS এর সঙ্গে মাল্টি-ভয়েস অ্যাসিস্ট্যান্টসের মতো ফিচার উপভোগ করা যাবে। এছাড়াও টিভিতে Game Mode (ALLM) এবং Samsung এর পক্ষ থেকে নির্ভরযোগ্য আফটার সেলস সাপোর্টও পাওয়া যায়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here