CMF Phone 1 এবং OnePlus Nord CE4 Lite দুটি ফোনের দামই 20,000 টাকার কম। CMF ফোনে Dimensity 7300 প্রসেসর, 8GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। Nord CE4 Lite ফোনের সামনে এই ফোনের পারফরমেন্স কেমন?
প্রসেসর
CMF Phone 1 ফোনে কোম্পানি MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করেছে। অন্যদিকে OnePlus Nord CE4 Lite ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর রয়েছে।
স্টোরেজ
CMF ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে 8GB Virtual RAM ও 2TB মেমরি কার্ড স্লটও রয়েছে। OnePlus ফোনটিতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
গীকবেঞ্চ
গীকবেঞ্চ টেস্টে সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে CMF Phone 1 ফোনটি যথাক্রমে 1015 এবং 2867 স্কোর পেয়েছে। অন্যদিকে OnePlus Nord CE4 Lite ফোনটির এই দুটি স্কোর যথাক্রমে 914 এবং 2056।
আনটুটু
আনটুটু টেস্টে CMF Phone 1 ফোনের স্কোর 6,42,187। অপরদিকে OnePlus Nord CE4 Lite ফোনটির স্কোর 4,75,981। অর্থাৎ এই টেস্টে CMF Phone 1 ফোনটি এগিয়ে।
সিপিইউ থ্রোটল
এই টেস্টে বার্নআউট অ্যাপ ব্যাবহার করা হয়। এই টেস্টে দুটি ফোন প্রায় একই রকম স্টেবিলিটি দিতে সক্ষম। তবে হেভি লোডের ক্ষেত্রে CMF ফোনটি OnePlus ফোনটির চেয়ে কিছুটা ভালো পারফরমেন্স দেয়।
গেমিং টেস্ট
দুটি ফোনেই 30 মিনিট করে BGMI ও COD খেলা হয়েছে। এরপর CMF Phone 1 ফোনের তাপমাত্রা OnePlus Nord CE4 Lite ফোনটির চেয়ে কম বেড়েছে। অর্থাৎ এই CMF ফোনের থার্মাল ম্যানেজমেন্ট বেশি ভালো।
ক্যামেরা
CMF ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ও একটি পোর্ট্রেট সেন্সর দেওয়া হয়েছে। OnePlus ফোনে 50MP+2MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। দুটি ফোনেই 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
CMF Phone 1 ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অপরদিকে OnePlus Nord CE4 Lite ফোনে 80W ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
দাম
CMF ফোনের 6GB+128GB মডেলের দাম 15,999 টাকা ও 8GB128GB মডেলের দাম 17,999 টাকা। আমাজনে OnePlus ফোনটির 8GB+128GB ও 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা ও 22,999 টাকা।
উপসংহার
টেস্ট রেজাল্ট ও পারফরমেন্সের দিক থেকে CMF Phone 1 ফোনটি বেশি দামের Nord CE4 Lite ফোনের চেয়ে এগিয়ে রয়েছে। তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে OnePlus ফোনটির পারফরমেন্স বেশি ভালো।