Motorola Edge 50 Fusion ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। একইভাবে OnePlus Nord CE4 ফোনে 100W ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন ফোনের ব্যাটারি বেশি অ্যাডভান্স।
পিসিমার্ক ব্যাটারি টেস্ট
পিসিমার্ক ব্যাটারি টেস্টে OnePlus Nord CE4 ফোনের 5500mAh ব্যাটারি 16 ঘন্টা 2 মিনিট স্কোর পেয়েছে। অন্যদিকে Motorola Edge 50 Fusion ফোনের 5000mAh ব্যাটারির স্কোর 9 ঘন্টা 53 মিনিট। 80% ব্যাটারি এবং 50% ভলিউম লেভেলের সঙ্গে এই টেস্ট রান করা হয়েছে।
ভিডিও প্লেব্যাক টেস্ট
পিসিমার্ক ব্যাটারি টেস্টে OnePlus Nord CE4 ফোনের 5500mAh ব্যাটারি 16 ঘন্টা 2 মিনিট স্কোর পেয়েছে। অন্যদিকে Motorola Edge 50 Fusion ফোনের 5000mAh ব্যাটারির স্কোর 9 ঘন্টা 53 মিনিট। 80% ব্যাটারি এবং 50% ভলিউম লেভেলের সঙ্গে এই টেস্ট রান করা হয়েছে।
গেমিং টেস্ট
গেমিং টেস্টে BGMI, Call of Duty, Real Racing 3 প্রতিটি গেম আধ ঘন্টা করে খেলার পর OnePlus Nord CE4 ফোনে প্রায় 17% পর্যন্ত ব্যাটারি খরচ হয়েছে। একইভাবে Motorola Edge 50 Fusion ফোনে খরচ হয়েছে প্রায় 26% ব্যাটারি।
চার্জিং স্পীড
OnePlus Nord CE4 ফোনে 100W ফাস্ট চার্জিং স্পীড পাওয়া যায়। এই ফোনটি মাত্র 35 মিনিটে 20 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যায়। অপরদিকে Motorola Edge 50 Fusion ফোনের 68W ফাস্ট চার্জিং ফিচারের মাধ্যমে ব্যাটারি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 54 মিনিট সময় লাগে।
দাম
Motorola Edge 50 Fusion ফোনের 8GB+128GB মডেলের দাম 22,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে OnePlus Nord CE4 ফোনের 8GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকা।
উপসংহার
ব্যাটারি টেস্টের দিক থেকে OnePlus Nord CE4 ফোনটি Motorola Edge 50 Fusion ফোনের থেকে ভালো পারফর্ম করে। এই ফোনের ব্যাটারি সাইজ এবং চার্জিং স্পীডও বেশি। তবে যাদের পারফরমেন্স বেশি দরকার তাঁরা Motorola Edge 50 Fusion ফোনটিও কিনতে পারেন।