ডিজাইন
Realme GT 6T ফোনে গ্লসি ডুয়েল টোন ফিনিশ এবং কার্ভ স্ক্রিন রয়েছে। ব্যাক প্যানেলে তিনটি রিঙের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। Moto Edge 50 Pro ফোনে ভেগান লেদার ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ডিসপ্লে
Realme GT 6T ফোনে 120Hz রিফ্রেশরেট সহ 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি। অন্যদিকে Moto Edge 50 Pro ফোনে 144Hz রিফ্রেশরেট এবং 1.5K রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।
প্রসেসর
Realme GT 6T ফোনে 4nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। Moto Edge 50 Pro ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 3 দেওয়া হয়েছে।
স্টোরেজ
Realme ফোনটির 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB সহ চারটি মডেল সেল করা হয়। অপরদিকে Motorola ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM+256GB মেমরি মডেল রয়েছে।
রেয়ার ক্যামেরা
Realme GT 6T ফোনে 50MO OIS SONY LYT6000 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP SONY IMX355 Wide-angle লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে Moto Edge 50 Pro ফোনে 50MP প্রাইমারি, 13MP আলট্রা ওয়াইড+ম্যাক্রো এবং 10MP টেলিফটো লেন্স রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা
Realme GT 6T ফোনের ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা রয়েছে। একইভাবে Moto Edge 50 Pro ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম
Realme GT 6T 5G ফোনটি Android 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। অপরদিকে Moto Edge 50 Pro 5G ফোনটি Android 14 এবং Hello UI-তে কাজ করে।
ব্যাটারি
Realme GT 6T 5G ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Moto Edge 50 Pro 5G ফোনে 125W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি রয়েছে।
দাম
GT 6T ফোনের 8GB+128GB 30,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 32,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 35,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। একইভাবে Edge 50 Pro ফোনের 8GB+256GB এবং 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 31,999 টাকা এবং 35,999 টাকা।