Moto Edge 50 Fusion Vs Oppo F25 Pro 5G, দুটির মধ্যে কোন ফোনটি এগিয়ে?

ডিসপ্লে

Moto Edge 50 Fusion ফোনে 6.7-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট এবং 1600nits ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে Oppo F25 Pro 5G ফোনে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং 1100nits ব্রাইটনেস পাওয়া যায়।

প্রসেসর

Moto Edge 50 Fusion ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। অপর দিকে Oppo F25 Pro 5G ফোনে MediaTek Dimensity 7050 প্রসেসর যোগ করা হয়েছে।

RAM-স্টোরেজ

Moto Edge 50 Fusion ফোনের 8GB RAM+128GB এবং 8GB RAM+256GB মডেল রয়েছে। অন্যদিকে Oppo F25 Pro 5G ফোনেও 8GB+128GB ও 8GB+256GB মডেল এবং 8GB Extended RAM ফিচার দেওয়া হয়েছে।

ক্যামেরা

Moto Edge 50 Fusion ফোনে 50MP+13MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওপরদিকে Oppo F25 Pro 5G ফোনে 64MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Moto Edge 50 Fusion ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo F25 Pro 5G ফোনটিতে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি আছে।

অপারেটিং সিস্টেম

Moto Edge 50 Fusion ফোনটিতে Android 14 এবং Hello UI রয়েছে। একইভাবে Oppo F25 Pro 5G ফোনটি Android 14 এবং Color OS 14-এ কাজ করে।

দাম

Moto Edge 50 Fusion ফোনের 8GB+128GB মডেলের দাম 22,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 24,999 টাকা। অপরদিকে Oppo F25 Pro 5G ফোনটির 8GB+128GB মডেল 23,999 টাকা এবং 12GB+256GB মডেল 25,999 টাকা দামে সেল করা হয়।