RAM-স্টোরেজ
Vivo V30e ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, অন্যদিকে Realme 12 Pro ফোনটি 8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।
প্রসেসর
Vivo V30e ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর যোগ করা হয়েছে, ওপর পক্ষে Realme 12 Pro ফোনেও Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে।
AnTuTu
Vivo V30e ফোনটি AnTuTu টেস্টে 5,69,641 স্কোর পেয়েছে। অন্যদিকে Realme 12 Pro ফোনটির AnTuTu স্কোর 5,94,028।
গীকবেঞ্চ
Vivo V30e ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 921 এবং 2,771 স্কোর পেয়েছে। অপরদিকে Realme 12 Pro ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 861 এবং মাল্টি কোর টেস্টে 2,601 পয়েন্ট পেয়েছে।
ডিসপ্লে
Vivo V30e ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট রয়েছে। অন্যদিকে Realme 12 Pro ফোনে 6.7-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং 800nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
রেয়ার ক্যামেরা
Vivo V30e ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং Realme 12 Pro ফোনটিতে 50MP+8MP+32MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা
Vivo V30e ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এবং Realme 12 Pro ফোনে 16MP সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি-চার্জিং
Vivo V30e ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অপরদিকে Realme 12 Pro ফোনে 67W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
দাম
Vivo V30e ফোনটির 8GB+128GB মডেল 27,999 টাকা এবং 8GB+256GB মডেল 29,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে Realme 12 Pro ফোনটির 8GB+128GB মডেল 24,999 টাকা এবং 8GB+256GB মডেল 26,999 টাকা দামে সেল করা হয়।
উপসংহার
Vivo V30e এবং Realme 12 Pro উভয় ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর রয়েছে। এর মধ্যে Realme ফোনটি AnTuTu, থ্রোটলিং এবং গেমিং টেস্টে বেশি ভালো পারফর্ম করেছে। দামের দিক থেকেও এই ফোনটি একটি সুন্দর অপশন।