OnePlus-এর এই 5G ফোন এখন 10 হাজার টাকা সস্তা

OnePlus 11R ফোনে অফার

আমাজনে OnePlus 11R 5G ফোনটির 8GB+128GB মডেল মাত্র 29,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে 16GB+256GB মডেলের দাম বর্তমানে 33,499 টাকা, এই মডেলটি 44,999 টাকা দামে সেল করা হয়েছিল।

ব্যাঙ্ক অফার

আমাজন থেকে যে কোনো ব্যাঙ্ক কার্ড ব্যাবহার করে OnePlus 11R 5G ফোনটি কিনলে ফ্ল্যাট 2000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ফোনটি 29,999 টাকার বদলে মাত্র 27,999 টাকা দামে কেনা যাবে।

ডিসপ্লে

OnePlus 11R 5G ফোনে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট, HDR10+, 1450nits ব্রাইটনেস এবং 450PPI পিক্সেল ডেনসিটি রয়েছে।

RAM-স্টোরেজ

OnePlus 11R 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস মডেলে 8GB+128GB দেওয়া হয়েছে এবং টপ মডেল 16GB+256GB সহ পেশ করা হয়েছে।

প্রসেসর

OnePlus 11R 5G ফোনটিতে Adreno GPU সহ Qualcomm Snapdragon 8+ Gen 1 5G প্রসেসর যোগ করা হয়েছে।

ক্যামেরা

OnePlus 11R 5G ফোনে 50MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

OnePlus 11R 5G ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, WiFi 6E, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।