Vivo Y200 Pro Vs Oppo F25 Pro, দেখে নিন দুটি ফোনের পার্থক্য

ডিজাইন

Vivo Y200 Pro ফোনে 3D কার্ভড ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ভার্টিক্যাল ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে Oppo F25 Pro ফোনে প্লাস্টিক বডি থাকা সত্ত্বেও সুন্দর বিল্ড কোয়ালিটি পাওয়া যায়। এই ফোনের থিকনেস 7.5mm এবং ওজন 177 গ্রাম।

ডিসপ্ল

Vivo Y200 Pro ফোনে 120Hz রিফ্রেশরেট, 1300nits ব্রাইটনেস এবং 2400x1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। অপরদিকে Oppo F25 Pro ফোনে 2412x1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এবং 120Hz রিফ্রেশরেট সহ 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

প্রসেসর

ভিভো ফোনটিতে Qualcomm Snapdragon 695 5G চিপসেট দেওয়া হয়েছে। প্রাইস রেঞ্জের দিক থেকে এই ফোনে যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যায়। অন্যদিকে ওপ্পো ফোনে MediaTek Dimensity 7050 প্রসেসর এবং ARM Mali G68 MC4 GPU রয়েছে

স্টোরেজ

Vivo Y200 Pro ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে 8GB Extended RAM যোগ করা হয়েছে। অপরদিকে Oppo F25 Pro ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ এবং 8GB Extended RAM পাওয়া যায়।

ক্যামেরা

ভিভো ফোনটির ব্যাক প্যানেলে 64MP OIS প্রাইমারি এবং 2MP বোকে লেন্স রয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে ওপ্পো ফোনে 64MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Vivo Y200 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অপরদিকে Oppo F25 Pro ফোনে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম

Vivo Y200 Pro ফোনটি লেটেস্ট Android 14 ওএস সহ পেশ করা হয়েছে। Oppo F25 Pro ফোনটি Android 14 এবং Color OS 14 কাস্টম স্কিনে কাজ করে।

দাম

Vivo Y200 Pro ফোনটির একমাত্র 8GB RAM + 128GB স্টোরেজ মডেল 24,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে Oppo F25 Pro ফোনের 8GB+128GB মডেলের দাম 23,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 25,999 টাকা রাখা হয়েছে।