ডিজাইন
Realme GT 6 এবং GT 6T ফোনের ডিজাইন অনেকটাই একরকম। তবে Realme GT 6 ফোনের ব্যাক প্যানেলে ছোট ক্যামেরা রিং রয়েছে। উভয় ফোনে গ্লসি ফিনিশ সহ গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে।
ডিসপ্লে
Realme GT 6 এবং GT 6T ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা 120Hz রিফ্রেশরেট, 6000nits ব্রাইটনেস এবং 1254x2780 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিন Corning Gorilla Glass Victuss 2 দিয়ে প্রোটেক্টেড।
প্রসেসর
Realme GT 6 ফোনে Snapdragon 8s Gen 3 SoC দেওয়া হয়েছে। অন্যদিকে GT 6T ফোনে Snapdragon 7+ Gen 3 SoC রয়েছে।
ক্যামেরা
Realme GT 6 ফোনে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP টেলিফটো ও 50MP আলট্রাওয়াইড লেন্স রয়েছে। GT 6T ফোনে 50MP প্রাইমারি OIS সেন্সর ও 8MP আলট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
Realme GT 6 এবং GT 6T উভয় ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
সফটওয়্যার
Realme GT 6 এবং GT 6T দুটি ফোনই Android 14 ও Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। এতে কিছু প্রিইনস্টল অ্যাপ রয়েছে, যা আনইনস্টল করা যায়। এই দুটি ফোনে 3 বছর OS আপডেট ও 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
দাম
Realme GT 6 ফোনের 8GB+256GB মডেলের দাম 40,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 42,999 টাকা এবং 16GB+512GB মডেলের দাম 44,999 টাকা। অন্যদিকে GT 6T ফোনটির 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB ও 12GB+512GB মডেলের দাম যথাক্রমে 30,999 টাকা, 32,999 টাকা, 35,999 টাকা এবং 39,999 টাকা।
উপসংহার
দুটি ফোনে সব সেগমেন্টে প্রায় একই ধরনের এক্সপেরিয়েন্স পাওয়া যায়। সফটওয়্যার, ব্যাটারি ও ডিসপ্লে হুবহু এক। তবে পারফরমেন্স ও ক্যামেরার দিক থেকে দুটি ফোনে কিছুটা পার্থক্য রয়েছে।