স্টাইলিশ ডিজাইন
এই ফোনের ডিজাইন যথেষ্ট স্লিক এবং ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল টোন ম্যাট ও গ্লসি ফিনিশ যোগ করা হয়েছে। ম্যাট ফিনিশ থাকার কারণে এতে আঙ্গুলের ছাপ পড়ে না। ব্যাক প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউল ও গোল্ডেন রিং দেওয়া হয়েছে।
ফোনটি কেনার কারণ
সুন্দর ডিসপ্লে
Vivo V30e 5G ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে Ultra-Slim 3D Curved প্যানেল দিয়ে তৈরি।
ভালো ক্যামেরা
Vivo V30e 5G ফোনে অরা লাইট সহ 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর সাহায্যে যথেষ্ট ডিটেইলস সহ ছবি তোলা যায় এবং ছবি বাস্তবের চেয়েও বেশি জীবিত বলে মনে হয়।
ব্যাটারি লাইফ
Vivo V30e 5G ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি বিভিন্ন বেঞ্চমার্ক টেস্ট ও আমাদের ব্যাটারি ড্রেন টেস্টে ভালো স্কোর পেয়েছে। আমাদের টেস্টিং অনুযায়ী এই ব্যাটারি কিছুটা বেশি ব্যাবহারের পরেও একটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।
স্টেরিও স্পিকার
Vivo V30e 5G ফোনে সুন্দর ডিসপ্লে থাকলেও এতে স্টেরিও স্পিকার নেই। সিঙ্গেল স্পিকার যতই জোরে বাজুক না কেন, স্টেরিও স্পিকারের সঙ্গে সেটির তুলনা করা যায়।
ফোনটি না কেনার কারণ
দুর্বল পারফরমেন্স
Vivo V30e 5G ফোনে Snapdragon 6 Gen 1 SoC যোগ করা হয়েছে, যা খুব একটা খারাপ নয়। তবে এই প্রসেসরের পারফরমেন্স ফোনটির অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফোনের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। তাই যেসব ইউজাররা হেভি পারফরমেন্স করবেন তাদের অন্য অপশন দেখা উচিৎ।