প্রসেসর
Xiaomi 14 Civi ফোনে Snapdragon 8s Gen 3 SoC এবং Adreno 735 GPU দেওয়া হয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে Snapdragon 7+ Gen 3 SoC ও Adreno 732 GPU রয়েছে।
স্টোরেজ
Xiaomi 14 Civi ফোনে 12GB পর্যন্ত LPDDR5x RAM ও 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে। Realme GT 6T ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।
আনটুটু
আনটুটু সাইটে Realme GT 6T ফোনটির স্কোর 14,50,949। তবে Xiaomi 14 Civi ফোনের স্কোর কিছুটা কম 14,43,011। অর্থাৎ Realme ফোনটি গেমিং ও মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে কিছুটা এগিয়ে।
গীকবেঞ্চ
গীকবেঞ্চ সাইটে Xiaomi ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1913 এবং 5087 স্কোর পেয়েছে। অন্যদিকে Realme ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1826 ও মাল্টি কোর টেস্টে 4544 পয়েন্ট পেয়েছে।
থ্রোটলিং টেস্ট
থ্রোটলিং টেস্টে Realme GT 6T ফোনটির পীক পারফরমেন্স 58.4%, অন্যদিকে Xiaomi 14 Civi ফোনের পীক পারফরমেন্স 40.8%। এই টেস্টে Realme GT 6T ফোনটি অনেকটাই এগিয়ে।
গেমিং টেস্ট
দুটি ফোনেই 30মিনিট করে COD ও BGMI খেলা হয়েছে। এরপর Realme GT 6T ফোনের তাপমাত্রা 14.7 ডিগ্রী পর্যন্ত বেড়েছে, অন্যদিকে Xiaomi 14 Civi ফোনের তাপমাত্রা বেড়েছে 23 ডিগ্রী সেলসিয়াস।
দাম
Xiaomi 14 Civi ফোনের 8GB+256GB মডেলের দাম 42,999 টাকা ও 12GB+512GB মডেলের দাম 47,999 টাকা। Realme GT 6T ফোনের 8GB+128GB ও 12GB+512GB মডেলের দাম যথাক্রমে 30,999 টাকা ও 39,999 টাকা।
উপসংহার
বেঞ্চমার্ক টেস্টের দিক থেকে Realme GT 6T ফোনটির পারফরমেন্স এবং এফিসিয়েস্নি বেশি এগিয়ে। অন্যদিকে Xiaomi 14 Civi ফোনটি সিন্থেটিক বেঞ্চমার্ক ও রিয়েল ওয়ার্ল্ডে ভালো পারফর্ম করে।