10টি পয়েন্টে জানুন Tecno Camon 30 5G ফোনের রিভিউ

ডিজাইন

Tecno Camon 30 5G ফোনের ব্যাক প্যানেলে wavy texture ডিজাইন এবং সার্কুলার ডুয়েল ক্যামেরা মডিউল রয়েছে। ফোনের ক্যামেরা মডিউলের সোজাসুজি একটি রেড ডট লাইট ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যা চার্জিং এবং নোটিফিকেশন এলে ব্লিঙ্ক করে।

ডিসপ্ল

এই ফোনে 6.78-ইঞ্চির Full HD+ LTPS AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ইনডোরে এই স্ক্রিন যথেষ্ট ব্রাইট, তবে সরাসরি সূর্যের আলোর ফোন ব্যাবহার করতে কিছুটা সমস্যা হয়।

পারফরমেন্স

এই ফোনে MediaTek Dimensity 7200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কলিং, টেক্সটিং, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ও হালকা গেমিঙের মতো সাধারণ কাজ এই ফোনটি সহজেই করতে পারে। তবে যারা হেভি গেমিং করে এই ফোনটি তাদের জন্য নয়।

রেয়ার ক্যামেরা

এই ফোনে OIS ফিচার সহ 100MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP depth সেন্সর রয়েছে। ডেলাইট কন্ডিশনে এই ফোনের ক্যামেরা সঠিক কালার রিপ্রোডাকশন সহ ভালো ছবি তুলতে পারে।

ফ্রন্ট ক্যামেরা

এই ফোনে OIS ফিচার সহ 100MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP depth সেন্সর রয়েছে। ডেলাইট কন্ডিশনে এই ফোনের ক্যামেরা সঠিক কালার রিপ্রোডাকশন সহ ভালো ছবি তুলতে পারে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 30 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। আমাদের পিসিমার্ক টেস্টে এই ফোনটি 11 ঘন্টা 10 মিনিট স্কোর পেয়েছে। ফোনটি একবার ফুল চার্জ করে সাধারণ ব্যাবহারে গোটা দিন চালানো যায়।

চার্জিং

এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 70W Super Flash ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 19 মিনিটে 0 থেকে 50 শতাংশ চার্জ হতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ হতে 46 মিনিট সময় লেগেছে।

সফটওয়্যার

এই ফোনটি Androif 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে। এতে কিছু ব্লোটওয়্যার সহ প্রিইনস্টল অ্যাপ রয়েছে, এটি খুব একটা ভালো নয়। ফেসবুক ও স্ন্যাপচ্যাট এতে আগে থেকে দেওয়া হচ্ছে, তবে প্রয়োজন না হলে সহজেই আনইনস্টলও করা যায়। ফোনটিতে তিন বছর ওএস আপডেটের পাশাপাশি সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।

উপসংহার

এই ফোনে ভালো ক্যামেরা, স্মুথ ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি রয়েছে। যারা 20 হাজার টাকার রেঞ্জে একটি নতুন ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন। এই ফোনের 8GB+256GB মডেলের দাম 22,999 টাকা। তবে এই ফোনের বিকল্প হিসাবে Realme P1 Pro এবং Moto Edge 50 Fusion ফোনগুলিও যথেষ্ট ভালো।