Vivo T3 Pro Vs Vivo T2 Pro

দাম

T3 Pro ফোনের 8GB+128GB মডেলের দাম 24,999 টাকা ও 8GB+256GB মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে T2 Pro ফোনটির 8GB+128GB ও 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 22,999 টাকা ও 23,999 টাকা।

ডিজাইন

T3 Pro ফোনটি বিভিন্ন ম্যাটেরিয়াল ও শেডে ম্যাট ফিনিশ সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্যান্ডস্টোন অরেঞ্জ মডেলে গোল্ডেন ফ্রেম ও ভেগান লেদার ব্যাক এবং এমারেল্ড গ্রীন মডেলে গ্রীন ফ্রেম ও ক্যামেরা মডিউলে ফলদেন ফ্রেম সহ গ্লাস ব্যাক রয়েছে। T2 Pro ফোনে গ্লসি ফিনিশ রয়েছে। ফোনের নিউ মুন ব্ল্যাক কালারে সিম্পেল লুক এবং ডিউন গোল্ড কালারে প্যাটার্ন ফিনিশ রয়েছে।

ডিসপ্লে

দুটি ফোনেই FHD+ রেজোলিউশন সাপোর্টেড 120Hz রিফ্রেশরেটযুক্ত 3D Curved AMOLED প্যানেল রয়েছে। T3 Pro ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য শট জেনসেশন প্রোটেকশন দেওয়া হয়েছে। T2 Pro ফোনে কোনো প্রোটেকশন নেই। T3 Pro ফোনে হাই নিট পীক ব্রাইটনেস রয়েছে।

পারফরমেন্স

T3 Pro ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 SOC রয়েছে, এটি AnTuTu সাইটে 8,27,231 স্কোর, গীকবেঞ্চে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1142 ও 3119 স্কোর পেয়েছে। অন্যদিকে MediaTek Dimensity 7200 SoC সহ T2 Pro ফোনের AnTuTu স্কোর 7,28,534 এবং গীকবেঞ্চ সিঙ্গেল কোরে 1190 ও মাল্টি কোরে 2681 পয়েন্ট পেয়েছে।

ক্যামেরা

T3 Pro ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। T2 Pro ফোনে 64MP প্রাইমারি ও 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 16MP সেলফি ক্যামেরা রয়েছে।

সফটওয়্যার

T3 Pro ফোনটি Android 14 ও FunTouch OS 14 সহ পেশ করা হয়েছে। T2 Pro ফোনটি Android 13 ও FunTouch OS 13 এ কাজ করে। এই দুটি ফোনেই 2 বছর OS আপডেট ও 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ব্যাটারি

T3 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে T2 Pro ফোনে 66W ফাস্ট চার্জিং সহ 4800mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও T3 Pro ফোনটি 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

সিদ্ধান্ত

Vivo T3 Pro ফোনটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সব দিক থেকেই T2 Pro ফোনের চেয়ে এগিয়ে। এতে ভালো SoC, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, দীর্ঘদিন পর্যন্ত ওএস সাপোর্ট, ডিসপ্লে প্রোটেকশন ও IP রেটিং রয়েছে। দামের পার্থক্য থাকা সত্ত্বেও T3 Pro ফোনটি কেনাই বেশি ভালো।