Home খবর WhatsApp ইউজার্সরা আনন্দে আত্মহারা, এখন 1টি বা 2টি না বরং চারটি ডিভাইসে একসাথে চালাতে পারবে হোয়াটস‌অ্যপ, জানুন কিভাবে

WhatsApp ইউজার্সরা আনন্দে আত্মহারা, এখন 1টি বা 2টি না বরং চারটি ডিভাইসে একসাথে চালাতে পারবে হোয়াটস‌অ্যপ, জানুন কিভাবে

WhatsApp এর বিশেষ মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচার্সের অপেক্ষা ইউজার্স‌রা বহু দিন ধরে করছিল, যা শেষমেশ পেশ করলো। পপিউলার ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ Whatsapp এর নতুন আর বিশেষ ফিচার Multi-Device সাপোর্ট (Whatsapp Multi Device Support) এর সাহায্যে ইউজার্স এখন চারটি আলাদা আলাদা ডিভাইসে একসাথে হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করতে পারবে। মজার কথা হলো যে আলাদা আলাদা ডিভাইসে হোয়াটস‌অ্যাপ একাউন্ট লিংক হ‌ওয়ার পরেও ইউজার্সদের প্রাইভেসির কোনো অসুবিধা হবে না কারন কোম্পানি এই ফিচারকে এন্ড-টু-এন্ড এন্ক্রিপশনের সাথে অফার করছে। এই খবর জানিয়েছেন স্বয়ং হোয়াটস‌অ্যাপের হেড বিল ক‍্যাথকার্ট।

Multi-Device ফিচারের বিটা রোল‌আউট হলো

বিটা ভার্সনের জন্য রোল‌আউট করা মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারের তথ্য হোয়াটস‌অ্যাপের হেড বিল ক‍্যাথকার্ট অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে টূইট করে জানিয়েছেন। ক‍্যাথকার্ট টুইটে বলেছেন যে এখন ইউজার ফোন অ্যাক্টিভ না থাকলেও হোয়াটস‌অ্যাপের ডেস্কটপ অথবা ওয়েব এক্সপেরিয়েন্স নিতে পারবেন। নতুন ফিচার কোম্পানি বুধবার থেকে রোল‌আউট করা শুরু করেছে।

ফোন বন্ধ হলেও চলবে হোয়াটস‌অ্যাপ

মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারের বৈশিষ্ট্য হল যে ফোন অ্যাক্টিভ না থাকলেও অথবা ইন্টারনেট কানেক্টেড না থাকলেও ইউজার্স অন্য ডিভাইস যেমন ল‍্যাপটপ অথবা ডেস্কটপে হোয়াটস‌অ্যাপের ব‍্যবহার করতে পারবে। অথচ অন্য ডিভাইসে হোয়াটস‌অ্যাপ অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট অ্যাক্টিভ থাকা প্রয়োজন। শোনা যাচ্ছে যে কোম্পানি এই ফিচারকে এখন বিটা ভার্সনে রোল‌আউট করছে আর জলদি‌ই এটি সাধারণ লোকেদের জন্য রোল‌আউট করা হবে।

এভাবে লিংক হবে অন্য ডিভাইস

ফোন ছাড়া অন্য ডিভাইসে হোয়াটস‌অ্যাপ অ্যাক্সেস করার জন্য ইউজার্স‌কে একটি QR Code স্ক‍্যান করতে হবে। অন্য ডিভাইসে হোয়াটস‌অ্যাপ লিংক করার জন্য বায়োমেট্রিক অথেন্টিকেশান এর‌ও প্রয়োজন। এছাড়া এর বিশেষ কথা হলো যে ইউজার্স যেকোনো সময় লিংক্ড ডিভাইস থেকে লগ‌আউট করতে পারবে আর এও দেখতে পারবে যে লিংক্ড ডিভাইসে শেষ কখন হোয়াটস‌অ্যাপ একাউন্ট অ্যাক্টিভ ছিলো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন