Home খবর WhatsApp এ আসবে নতুন ফিচার, বহু বছরের অপেক্ষা এবার হবে শেষ

WhatsApp এ আসবে নতুন ফিচার, বহু বছরের অপেক্ষা এবার হবে শেষ

পপিউলার ম‍্যাসেজিং অ্যাপ Whatsapp এ কোম্পানি নতুন নতুন ফিচার জুড়তে থাকে। এই কারনেই বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ইউজার্স এই ম‍্যাসেজিং অ্যাপের ব‍্যবহার করে। ফেসবুক এর মালিকানা ওয়ালা ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপে কোম্পানি নতুন ফিচার অ্যাড করেছে। এই নতুন ফিচার আসার পরে ইউজার্স অ্যান্ড্রয়েড থেকে iOS এ চ‍্যাট ব‍্যাক আপ সহজেই ট্রান্সফার করতে পারবে। আপাতত কোম্পানি এই ফিচার কে টেস্ট করছে।

হোয়াটস‌অ্যাপে এই ফিচার এর অপেক্ষা ইউজার্স রা বহু দিন ধরেই করছে। এখনো পর্যন্ত হোয়াটস‌অ্যাপে একটি প্ল‍্যাটফর্ম থেকে অন‍্য প্ল‍্যাটফর্ম এ ডাটা মাইগ্রেট করার অপশন ইউজার্স দের কাছে নেই। হোয়াটস‌অ্যাপের এই আসতে চলা ফিচার Android থেকে iOS এ হোয়াটস‌অ্যাপের ডাটা মাইগ্রেট করা সহজ করে দেবে।

নতুন ফিচার এ কি থাকবে বিশেষ

হোয়াটস‌অ্যাপের আসতে চলা নতুন ফিচার আর আপডেট এ নজর রাখা ব্লগ WABetalnfo এর অনুযায়ী Whatsapp (অথবা ফেসবুক) একটি ফিচার এ কাজ করছে যার সাহায্যে ইউজার্স চ‍্যাট হিস্ট্রি কে মাইগ্রেট করতে পারবে। এই ব্লগে একটি ইমেজ শেয়ার করা হয়েছে, যার মধ্যে এই ফিচার এর ইন্টারফেস দেখা যাচ্ছে যে কিভাবে ইউজার্স অ্যান্ড্রয়েড এ নিজের চ‍্যাট ব‍্যাক‌আপ মাইগ্রেট (ট্রান্সফার) করতে পারবে।

WABetaInfo নিজের রিপোর্ট এ এটাও বলেছে যে এরকমই ইউজার্স iOS এও চ‍্যাট ব‍্যাক‌আপ ট্রান্সফার করতে পারবে। এই ইমেজ এ দেখা যাচ্ছে যে এই ফিচার কে ইউজ করার জন্য হোয়াটস‌অ্যাপের লেটেস্ট অ্যাপ এ আপডেট করতে হবে। Android ইউজার্স রা Google Play Store থেকে অ্যাপটি আপডেট করতে পারবে এবং iOS ইউজার্স রা App Store থেকে হোয়াটস‌অ্যাপ কে আপডেট করতে পারবে।

কবে আসবে হোয়াটস‌অ্যাপের নতুন ফিচার

রিপোর্ট এ আপাতত এটি লেখা নেই যে এই ফিচার টি কবে আসবে। হোয়াটস‌অ্যাপের কোনো নতুন ফিচার এর আপডেট জারি করার আগে ভালো করে টেস্ট করে যাতে ইউজার্সরা বাগ ফ্রি এক্সপেরিয়েন্স পায়। এরকম অবস্থায় হয়ত এই ফিচার্স ইউজার্স দের জন্য রোল‌ওভার করতে WhatsApp এর একটু সময় লাগবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন