Home খবর WhatsApp চ‍্যাট এখন হবে iphone থেকে Android এ ট্রান্সফার, জানুন কিভাবে আর কোন স্মার্টফোনে পাওয়া যাবে এই ফিচার

WhatsApp চ‍্যাট এখন হবে iphone থেকে Android এ ট্রান্সফার, জানুন কিভাবে আর কোন স্মার্টফোনে পাওয়া যাবে এই ফিচার

ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ Whatsapp নিজের মোস্ট অ্যাওয়েটেড ফিচারের পর্দাফাস করলো, যার মধ্যে ইউজার নিজের iOS এর চ‍্যাট সহজেই Android এ ট্রান্সফার করতে পারবে, যার মধ্যে সব ভয়েস নোট, ফোটো আর চ‍্যাট থাকবে। দীর্ঘদিন ধরে এই ফিচারের সম্পর্কে লিক এবং তথ্য সামনে আসছিল, যার উপরে বিরাম লাগিয়ে বুধবার স‍্যামসাং এর লঞ্চ ইভেন্টে এই ফিচার দেখানো হয়েছে। WhatsApp Samsung Galaxy Unpacked ইভেন্টে এর ঘোষণা করেছে, যার ফলে সবার আগে স‍্যামসাং ইউজার সহজেই নিজের আইফোন থেকে চ‍্যাট এতে ট্রান্সফার করতে পারবে।

WhatsApp সবার আগে এই ফোনে দেবে এই সুবিধা

শুরুতে আই‌ওএস থেকে স‍্যামসাং কোম্পানির নতুন জেড ফোল্ড 3 আর জেড ফ্লিপ 3 আর অন‍্যান‍্য স‍্যামসাং ফোনে (আগামী সপ্তাহে) ট্রান্সফার করা যাবে। অথচ এখনো এই কথা নিশ্চিত হয়নি যে এই ফিচার সব মোবাইল ইউজারদের জন্য কবে থেকে জারি করা হবে।

চ‍্যাটের সাথে ভয়েস নোট আর ফোটো‌ও ট্রান্সফার করা যাবে

এই ফিচার আসার আগে iPhone থেকে Android ফোনে সুইচ করলে চ‍্যাট ট্রান্সফার করার জন্য আমাদের থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হতো। এছাড়া আরো বহু সমস্যা‌র সম্মুখীন হতে হতো, কিন্তু এখন Whatsapp এর এই ফিচার আসার পরে হোয়াটস‌অ্যাপ হিস্ট্রি ট্রান্সফার করা সহজ হয়ে যাবে।

WhatsApp এর প্রোডাক্ট ম‍্যানেজার সন্দীপ পাচৌরি বলেছেন ” প্রথম বার ইউজাররা একটি অপারেটিং সিস্টেম থেকে অন‍্যতে Whatsapp এর চ‍্যাট হিস্ট্রি সুরক্ষিত ভাবে ট্রান্সফার হতে দেখার জন্য উৎসাহিত। এই ফিচারের ইউজারদের তরফ থেকে বহুদিন ধরে চাহিদা ছিল। আবার এখন আমরা এটিকে অপারেটিং সিস্টেম আর মোবাইল ম‍্যানুফ‍্যাকচারার্স এর সাথে মিলে করতে পেরেছি।”

এছাড়া Engadget একটি রিপোর্টে বলেছে যে চ‍্যাট হিস্ট্রি ফিচার অ্যান্ড্রয়েড 10 বা নতুন ভার্সনে চলা স‍্যামসাং ফোনে উপলব্ধ হবে। রিপোর্টে এও বলা হয়েছে যে চ‍্যাট ট্রান্সফারে ইমেজ আর ভমেস মেমো‌ও থাকবে। এর আগে শেয়ার হ‌ওয়া একটি স্ক্রিনশটে দেখা গিয়েছিল যে নতুন ডিভাইসে সেট‌আপ করার সময় ইউজারদের Whatsapp একটি Import Chat History এর অপশন দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন