বর্তমানে হোয়াটসঅ্যাপ ভারতে সর্বাধিক ব্যবহৃত ম্যাসেজিং অ্যাপ। শুধুমাত্র কিশোর সমাজ নয়, বরং স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ গৃহবধূ সবাই এখন হোয়াটসঅ্যাপে মগ্ন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যাট করা ছাড়া গ্ৰুপ চ্যাটের মাধ্যমে এক সঙ্গে একাধিক ব্যাক্তিকে ম্যাসেজ করা যায়। এইসব গ্ৰুপেই আজ বিভিন্ন ধরনের মিডিয়া কন্টেন্ট শেয়ার করা হচ্ছে যেমন পর্নোগ্রাফি, মিসলিডিং ভিডিও ও ফোটো, অ্যাবসেন্স ম্যাসেজ অর্থাৎ ঘৃণিত বার্তা ইত্যাদি। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপে তিনটি টিক আসতে চলেছে এবং কোনো ম্যাসেজে তিনটি টিক আসা মানে সেই ম্যাসেজটি সরকারের পক্ষ থেকেও পড়া হয়েছে।
আপনি কি এমন কোনো খবর পেয়েছেন বা কোথাও পড়েছেন বা শুনেছেন? সবার আগে এই ব্যাপারে বিস্তারে বলে দেওয়া ভালো। এই তিনটি টিক কেন আসবে এবং হোয়াটসঅ্যাপে এর কাজ কি।
সিঙ্গেল টিক
যে কোনো ব্যাক্তিকে কোনো ম্যাসেজ করলে সবার প্রথমে তাতে সিঙ্গেল টিক দেখা যায়। সিঙ্গেল টিকের মানে আপনার দিক থেকে ম্যাসেজ চলে গেছে।
ডবল টিক
দুটি টিকের মানে আপনার তরফ থেকে পাঠানো ম্যাসেজ দ্বিতীয় ব্যাক্তির ফোনে পৌঁছে গেছে।
দুটি ব্লু টিক
ডবল টিক ব্লু অর্থাৎ নীল রঙের হয়ে যাওয়া মানে আপনার পাঠানো ম্যাসেজ অপর ব্যাক্তি পড়ে নিয়েছেন। তবে ব্লু টিকের পরেও রিপ্লাই না এলে বুঝতে হবে সেই ব্যাক্তি আপনাকে এড়িয়ে যাচ্ছে।
তিন টিক
এখান থেকে কিছু মানুষের অসুবিধার শুরু হতে পারে। পাঠানো ম্যাসেজে তিনটি টিক এলে বুঝে নিতে হবে সেই ম্যাসেজটি শুধুমাত্র আপনার আত্মীয় বা বন্ধুর কাছেই নয় বরং আমাদের সরকারের কাছেও পৌঁছে গেছে। আর সবকটি টিক ব্লু হয়ে যাওয়ার মানে সরকার সেই ম্যাসেজ পড়েও নিয়েছে।
ডবল ব্লু টিক ও একটি রেড টিক
আপনার পাঠানো ম্যাসেজে যদি দুটি নীলের সঙ্গে একটি লাল টিক আসে তবে বিপদ আপনার মাথার ওপর ঝুলছে। তৃতীয় টিকটি লাল হওয়ার মানে সরকার আপনার ম্যাসেজটি আপত্তিকর মনে করছে। সরকার আপনার ম্যাসেজটি সমাজের জন্য বিপদজনক মনে করছে এবং আপনাকে আপনার অপকর্মের শাস্তি দিতে পুলিশ আপনাকে গ্ৰেফতার করতে চলেছে।
হোয়াটসঅ্যাপে এতদিনে আপনি হয়তো এই খবর পেয়ে গেছেন এবং বিনামূল্যে সমাজসেবার নামে আপনি এই ম্যাসেজ আরও 4-5 জনকে পাঠিয়ে দিয়েছেন। আপনি এই খবর নিয়ে বেশি চিন্তিত হওয়ার আগে জেনে নিন এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
না হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এমন কোনো আপডেট করা হয়েছে এবং না সরকার এমন কোনো পদক্ষেপ নিয়েছে বা নিতে চলেছে। হোয়াটসঅ্যাপে তিনটি টিকও আসবে না এবং সরকারও এভাবে কোনো ব্যাক্তিগত ম্যাসেজ ওপেনলি অ্যাকসেস করবে না।
তিনটি টিকের এই খবর ভুয়ো জেনে অনেকেই হয়তো শান্তি পেয়েছেন। তবে 91মোবাইলসের একান্ত অনুরোধ কোনো ব্যাক্তিকে ইন্টারনেটের মাধ্যমে এমন কোনো ম্যাসেজ বা মিডিয়া কন্টেন্ট পাঠানো উচিত নয় যা কারুর ভাবনাকে আঘাত করে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার ভালো কাজের জন্য করা উচিত, কোনো গুজব বা ভুয়ো খবর রটানোর জন্য নয়।
