Home খবর দিল্লি হাইকোর্টে WhatsApp এর বয়ান – Zomato, Ola, Big Basket ও Aarogya Setu অ্যাপ পর্যন্ত ইউজারদের ডেটা কালেক্ট করে

দিল্লি হাইকোর্টে WhatsApp এর বয়ান – Zomato, Ola, Big Basket ও Aarogya Setu অ্যাপ পর্যন্ত ইউজারদের ডেটা কালেক্ট করে

WhatsApp এর প্রাইভেসি পলিসির বিরুদ্ধে গত 5 মে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। কোর্টের পক্ষ থেকে এই পিটিশনের জবাব দেওয়ার জন্য 13 মে পর্যন্ত সময় দেওয়া হয়। এই পিটিশনের উত্তর দেওয়ার সময় হোয়াটস‌অ্যাপ তাদের কিছু দিন আগে পেশ করা প্রাইভেসি পলিসির সাফাই দিতে গিয়ে বলে তারা ইউজারদের শুধুমাত্র সেইসব ডেটা কালেক্ট করে যা অন‍্যান‍্য ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশন করে। হোয়াটস‌অ্যাপের কথা অনুযায়ী Big Basket, Google, Koo, Microsoft, Ola, Truecaller, Zomato এবং Zoom অ্যাপ ইউজারদের থেকে ততটাই বা আরও বেশি ডেটা কালেক্ট করে। এছাড়াও হোয়াটস‌অ্যাপ দিল্লি হাইকোর্টে আরও জানায়, সরকারি অ্যাপ Aarogya Setu অ্যাপের‌ও ইউজারদের ডেটা কালেক্ট করার প্রাইভেসি ও পলিসি হোয়াটস‌অ্যাপের মতোই।

তাদের হলফনামায় হোয়াটস‌অ্যাপ দিল্লি হাইকোর্টে জানায় যদি তাদের নতুন প্রাইভেসি পলিসি ব্লক করা হয় তবে ভারতে এমন অনেক কোম্পানি আছে যাদের অপারেশন‌ও বন্ধ করতে হতে পারে। এর ফলে দেশের মুদিখানার পণ‍্য ডেলিভারি থেকে অনলাইন ডাক্তার অ্যাপয়েনমেন্ট সমস্ত ক্ষেত্রেই সমস‍্যার সৃষ্টি হবে।

WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসি কি?

হোয়াটস‌অ্যাপ এই বছরের শুরুতে নতুন প্রাইভেসি পলিসি পেশ করেছিল। এই প্রাইভেসি পলিসিতে বলা হয় হোয়াটস‌অ্যাপ তাদের ইউজারদের ফোনের ডিভাইস ইনফরমেশন, আই অ্যাড্রেস, ট্রানজংকশন ইনফরমেশন সহ অন‍্যান‍্য তথ্য তাদের প‍্যারেন্ট কোম্পানি ফেসবুক এবং তার সহকারী অন‍্যান‍্য কোম্পানির সঙ্গে শেয়ার করবে। হোয়াটস‌অ্যাপ জানিয়েছে, তারা তাদের WhatsApp Bussiness এর পরিধি আরও বিস্তারিত করার জন্য এই ডেটা ব‍্যবহার করবে। এছাড়া আগেই বলা হয়েছে নতুন প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা কোনো ফোনের ম‍্যাসেজ রীড করবে না।

আগে গত 8 ফেব্রুয়ারি থেকে হোয়াটস‌অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি কার্যকর হ‌ওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন বিরোধ উঠে আসায় প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট করার শেষ দিন পিছিয়ে 15 মে ঘোষণা করা হয়। এবার কোম্পানি এতে কিছু পরিবর্তন করে অ্যাক্সেপ্ট করা বাধ‍্যতামূলক নয় বলে জানিয়েছে। হোয়াটস‌অ্যাপ আরও জানিয়েছে যারা নতুন প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট করবেন না সেইসব ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। তবে সেইসব ইউজাররা সমস্ত ফিচার উপভোগ করতে পারবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন