Home খবর TikTok এর সঙ্গেই কেন ব‍্যানড হল না PUBG এবং Zoom অ্যাপ, জেনে নিন কারণ

TikTok এর সঙ্গেই কেন ব‍্যানড হল না PUBG এবং Zoom অ্যাপ, জেনে নিন কারণ

ভারত সরকার সবেমাত্র চীনকে শিক্ষা দেওয়ার জন্য এক সঙ্গে 59টি চীনা মোবাইল অ্যাপ ব‍্যানড করে দিয়েছে। এর মধ্যে এমন কিছু অ্যাপ‌ও ছিল যেগুলির ভারতীয় ইউজারের সংখ্যা কয়েক কোটিরও বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে টিকটক, হ‍্যালো, ক‍্যামস্ক‍্যানার ও লাইক যা এদেশে সত্যিই অত্যন্ত জনপ্রিয়। এই লিস্ট প্রকাশিত হ‌ওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ PUBG এবং Zoom অ্যাপ ব‍্যানড করার জন্য দাবি জানাচ্ছে। আবার অনেকেই ভাবছেন চীনের অ্যাপ হ‌ওয়া সত্ত্বেও কেন পাবজি এবং জুম ব‍্যানড করা হল না। আজ আমরা আপনাদের উত্তর দেব কেন এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়নি।

লিস্ট দেখলেই বোঝা যায় সরকারের ব‍্যানড করা চীনা অ্যাপগুলি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ক‍্যাটাগরির নয়। এর মধ্যে কিছু চ‍্যাটিং অ্যাপ, গেমিং অ্যাপ এবং টুল অ্যাপ‌ও আছে। তবে কি কারণে এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়েছে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। সবচেয়ে বড় কথা পাবজি এবং জুম অ্যাপকে চীনের অ্যাপ বলে পরিচয় দেওয়া সাধারণ মানুষ জানেই না যে এই অ্যাপগুলি আসলে চীনের অ্যাপ নয়।

PUBG চীনা অ্যাপ নয়

যারা বিভিন্ন জায়গায় PUBG এবং জুম অ্যাপ ব‍্যানড করার দাবি করছেন তাদের সবার আগে জানিয়ে রাখি এই অ্যাপদুটি চীনের অ্যাপ নয়। এর মধ্যে পাবজি গেমটি একটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি তৈরি করেছে। Battleground এর পক্ষ থেকে প্রস্তুত করা এই গেমটি 2000 সালে প্রকাশিত জাপানি মুভি ব‍্যাটেল রয়াল থেকে অনুপ্রাণিত। শুরুর দিকে তো চীনের সরকার এই গেমটিকে অনুমতিই দেয়নি। কিন্তু পরবর্তী সময়ে চীনের সবচেয়ে বড় গেম পাবলিশার্স টেন্সেন্ট একে পেশ করে। এর বদলে টেন্সেন্টকে গেমের শেয়ার দেওয়া হয়। চীনে গেমটি গেম অফ পীস নামে লঞ্চ করা হয়েছিল।

জুম‌ও চীনের নয়

জুম অ্যাপটি চীনের নয়, আমেরিকার অ্যাপ এবং কেন্দ্র সরকার আগেই এর জন্য অ্যাডভাইজারি জারি করেছে। এই কোম্পানির প্রধান কার্যালয় সেন জসে অবস্থিত। যেহেতু চীন থেকে এই অ্যাপটি খুব বড় আকারে পরিচালিত হয় তাই এর সততা নিয়ে প্রশ্ন ওঠে এবং বহু কোম্পানি এটি ব‍্যবহার করা বন্ধ করে দেয়। ভারত সরকার এর বিরুদ্ধে অ্যাডভাইজারিও জারি করেছিল।

ব‍্যানড হয়ে যাওয়া জনপ্রিয় অ্যাপের লিস্টে টিকটক, ক‍্যামস্ক‍্যানার, শেয়ার ইট, হ‍্যালো, লাইক, এক্সেন্ডার, ইউসি ব্রাউজার, ক্ল‍্যাশ অফ কিংস, ইএস ফাইল এক্সপ্লোরার, ডিইউ ক্লিনার, ক্লিন মাস্টার ও মোবাইল লেজেন্ডের নাম আছে। তবে একটি মজার বিষয় হল নতুন আদেশ অনুযায়ী টেন্সেন্টের উইচ‍্যাট‌ও ব‍্যানড করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন