Xiaomi আজকে ভারতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য Xiaomi 11i series পেশ করেছে। দীর্ঘ দিন ধরে ভারতীয় মোবাইল বাজারের শীর্ষে থাকা শাওমি আবারও নিজের নতুন স্মার্টফোন সিরিজের সাথে নিজের শক্তির প্রদর্শন করলো। এই সিরিজে দুটি 5G স্মার্টফোন Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge নামের সাথে ইন্ডিয়ান মার্কেটে প্রবেশ করেছে। এই শাওমি ফোন গুলি MediaTek Dimensity 920 চিপসেট, 8GB RAM, 108MP Camera এবং 120W fast charging টেকনোলজি যুক্ত এবং এই স্মার্টফোন গুলির বিস্তারিত তথ্য এই আর্টিকেলে দেওয়া হয়েছে।
Xiaomi 11i স্মার্টফোনের ডিসপ্লে
শাওমি 11আই সিরিজটিকে কোম্পানি গ্লাস বডিতে পেশ করেছে এবং স্মার্টফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন ওএলইডি প্যানেলে তৈরি এবং স্ক্রিনটি 120 হার্টস রিফ্রেশরেট সহ 360 হার্টস টাচ স্যাম্পলিঙ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে 1200 নিটস ব্রাইটনেস এবং আইকেয়ারের মতো ফিচারও দেওয়া হয়েছে। Xiaomi 11i ফোনটি আইপি53 রেটেড, অর্থাৎ ফোনটি জল এবং ধুলোর থেকে সুরক্ষিত। ফোনটির ডায়মেনশান 163.65×76.19×8.34 মিমি এবং ওজন 207 গ্রাম।
Xiaomi 11i এর প্রসেসিং পাওয়ার
শাওমি 11আই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস সহ মিইউআই 3.0 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.5 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের ডায়মানসিটি 920 চিপসেট দেওয়া হয়েছে। হেভি মোবাইল গেমিঙের সময় ফোনটিকে ঠান্ডা রাখার জন্য বিসি কুলিং টেকনোলজির ব্যবহার করা হয়েছে এবং এর সাথেই শাওমির এই ফোনটি মালি জি68 জিপিইউ সাপোর্ট করে। কোম্পানি নিজের এই ফোনটিকে LPDDR4x RAM এবং UFS2.2 Storage টেকনোলজির সাথে বাজারে পেশ করেছে।
Xiaomi 11i স্মার্টফোনের ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য Xiaomi 11i স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এলইডি ফ্ল্যাশ সহ এই ক্যামেরা সেটআপে এফ/1.89 অ্যাপার্চারের 108 মেগাপিক্সেলের স্যামসাং এইচএম2 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই এই মোবাইল ফোনটি এফ/2.2 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সাপোর্ট করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য শাওমি 11আই 5জি ফোনে এফ/2.45 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi 11i স্মার্টফোনের ব্যাটারি এবং চার্জিং
এই সেগ্মেন্টেই Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge স্মার্টফোন দুটি একে অপরের থেকে ভিন্ন। নাম থেকেই বোঝা যাচ্ছে, এর সাথেই কোম্পানি শাওমি 11আই হাইপারচার্জ 5জি ফোনটিকে খুবই শক্তিশালী ব্যাটারি এবং চার্জিং টেকনোলজির সাথে পেশ করেছে। এই মোবাইল ফোনটি 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 4,500 এমএএইচের ব্যাটারি সাপোর্ট করে। আবার অন্যদিকে শাওমি 11আই স্মার্টফোনটিকে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির 5,160 এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: CES 2022: 1000 KM রেঞ্জসহ চলে এসেছে নতুন কন্সেপ্ট Electric Car, পারবে কি TATA EV-কে টেক্কা দিতে?
Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge স্মার্টফোনের দাম
Xiaomi 11i HyperCharge 5G স্মার্টফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 28,999 টাকা দামে বাজারে পেশ করা হয়েছে। এইভাবেই Xiaomi 11i 5G স্মার্টফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 24,999 টাকা এবং 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই নতুন শাওমি ফোন গুলি আগামী 12 জানুয়ারি থেকে সেলের জন্য উপলব্ধ হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











