Home খবর প্রস্তুতি সম্পূর্ণ হ‌ওয়া‌র পরে মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Xiaomi 12 Lite স্মার্টফোন, দেখে নিন ডিজাইন

প্রস্তুতি সম্পূর্ণ হ‌ওয়া‌র পরে মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Xiaomi 12 Lite স্মার্টফোন, দেখে নিন ডিজাইন

Xiaomi এপ্রিল মাসে নিজের টেকনোলজি‌র প্রদর্শন করে Xiaomi 12 সিরিজটি পেশ করেছিল। এই সিরিজে Xiaomi 12, Xiaomi 12 Pro এবং Xiaomi 12X লঞ্চ হয়েছিল, পরবর্তী সময়ে Xiaomi 12S ফোনটিকে‌ও এই ফ্ল্যাগশিপ সিরিজে যুক্ত করা হয়েছিল। এই সিরিজের সবচেয়ে শক্তিশালী শাওমি 12 প্রো ফোনটিও ভারতীয় বাজারে প্রবেশ করেছে, এই ফোনটি 66,999 টাকা দামে সেলের জন্য উপলদ্ধ। এই সিরিজে তিনটি অসাধারণ স্মার্টফোন পেশ করার পর কোম্পানি আর‌ও একটি নতুন ফোন পেশ করতে চলেছে, এই ফোনটি খুব শীঘ্রই Xiaomi 12 Lite 5G নামে লঞ্চ হতে চলেছে।

Xiaomi 12 Lite

শাওমি 12 লাইটের খবর লিক রিপোর্টের মাধ্যমে নয় বরং শাওমির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে। Xiaomi 12 Lite স্মার্টফোনটিকে কোম্পানি অফিশিয়ালি টিজ করে দিয়েছে এবং কোম্পানি প্রোডাক্টট পেজ শেয়ার করে শাওমি 12 লাইটের লুক এবং ডিজাইন প্রকাশ‍্যে এনেছে। এই স্মার্টফোনটি Xiaomi 12 series-এর সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি Green, pink এবং White কালারে লঞ্চ হতে পারে। কোম্পানি এখনো ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ‍্যে আনেনি, কিন্তু আশা করা হচ্ছে যে নিচে দেওয়া স্পেসিফিকেশন এবং ফিচার গুলি শাওমি 12 লাইট ফোনে দেখতে পাওয়া যেতে পারে।

Xiaomi 12 Lite-এর স্পেসিফিকেশন

Xiaomi new phone-এর স্পেসিফিকেশনের কথা বলা হলে লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটিকে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সাথে লঞ্চ করা যেতে পারে। ফোনটির স্ক্রিন এলইডি প্যানেলে তৈরি হ‌ওয়া‌র সাথে 120হার্টজ রিফ্রেশরেটে কাজ করতে পারে। আবার Xiaomi 12 Lite 5G স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 778G চিপসেটে লঞ্চ করা যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB storage সাপোর্ট করতে পারে, এর সাথেই ফোনটি Android 12 আধারিত MIUI 13-এ কাজ করতে পারে।

Xiaomi 12 Lite স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই সেটআপে 108MP-প্রধান ক‍্যামেরা, 8MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা এবং 2MP-এর ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া যেতে পারে। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য শাওমি 12 লাইটে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি 4,300mAh battery এবং 67W fast-charging টেকনোলজি সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন