Highlights
- Xiaomi 13 Ultra তে Leica Lens ব্যাবহার জ্রা হয়েছে।
- আপাতত এই শাওমি ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনটি মাত্র 11 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
শাওমি গতকাল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Xiaomi 13 Ultra পেশ করেছে। আপাতত এই ফোনটি কোম্পানির হোম মার্কেট চীনে লঞ্চ করা হয়েছে এবং মনে করা হচ্ছে আগামী দিনে ভারতসহ বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি পেশ করা হবে। অত্যন্ত শক্তিশালী স্পেসিফিকেশন এবং দুর্দান্ত ক্যামেরাসহ Xiaomi 13 Ultra ফোনটির ফিচারম স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: গরমে ফোনের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, অবশ্যই মেনে চলুন এই গুরুত্বপূর্ণ টিপসগুলি
Xiaomi 13 Ultra এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
- 6.73″ 2K Display
- OLED Panel
- 120Hz Refresh Rate
Xiaomi 13 Ultra ফোনটিতে 6.73 ইঞ্চির 2K পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 2600 নিটস ব্রাইটনেস, 1920 হার্টস পিডব্লিউএম ডিমিং, 522 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং HDR10+ সাপোর্ট করে। এছাড়া ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যাবহার করা হয়েছে।
প্রসেসর
- LPDDR5X RAM
- UFS 4.0 Storage
- Qualcomm Snapdragon 8 Gen 2
Xiaomi 13 Ultra ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং অক্টাকোর প্রসেসরসহ Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে। এই ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া হেভি গেমিঙের জন্য এতে কুলিং তেকনলজিও দেওয়া হয়েছে। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি এবং MediaTek প্রসেসর সহ শীঘ্রই লঞ্চ হবে iQOO Neo 8 সিরিজ, জেনে নিন ডিটেইলস
ক্যামেরা
- 50MP Quad Rear Camera
- 32MP Selfie Sensor
- Leica Lens
ফটোগ্রাফির জন্য Xiaomi 13 Ultra তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে চারটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এতে 50MP 1″ Sony IMX989 প্রাইমারি সেন্সরের সঙ্গে আরও তিনটি 50MP IMX858 লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরা 12 এমএম থেকে 120 এমএম পর্যন্ত শুট করতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চার থেকে এফ/3.0 অ্যাপার্চার প্রজত ক্ষমতা পাওয়া যায়। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
- 5,000mAh Battery
- 90W Fast Charging
- 50W Wireless Charging
Xiaomi 13 Ultra ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90 ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে ফোনটির ব্যাটারি মাত্র 11 মিনিটের মধ্যে 0 থেকে 50% পর্যন্ত চার্জ হয়ে যায় এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 34 মিনিট। এছাড়া এই ব্যাটারি 50 ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করে। আরও পড়ুন: 18GB RAM সহ লঞ্চ হল OnePlus Ace 2 এর স্পেশাল ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Xiaomi 13 Ultra এর দাম এবং ভেরিয়েন্ট
- 12GB + 256GB = RMB 5999 (প্রায় 71,599 টাকা)
- 16GB + 512GB = RMB 6499 (প্রায় 77,599 টাকা)
- 16GB + 1TB = RMB 7299 (প্রায় 87,199 টাকা)
চীনে Xiaomi 13 Ultra ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে RMB 5999 অর্থাৎ প্রায় 71,599 টাকা। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 16GB RAM ও 512GB মেমরিসহ RMB 6499 অর্থাৎ প্রায় 77,599 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়া Xiaomi 13 Ultra এর সবচেয়ে বড় ভেরিয়েন্টটি RMB 7299 অর্থাৎ প্রায় 87,199 টাকা দামে এবং 16GB RAM ও 1TB ইন্টারনাল স্টোরেজসহ বাজারে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
