Home Uncategorized ভারতে লঞ্চ হল 32+32MP সেলফি ক্যামেরা এবং Snapdragon 8s Gen 3 পাওয়ার যুক্ত Xiaomi 14 Civi স্মার্টফোন

ভারতে লঞ্চ হল 32+32MP সেলফি ক্যামেরা এবং Snapdragon 8s Gen 3 পাওয়ার যুক্ত Xiaomi 14 Civi স্মার্টফোন

Xiaomi ভারতীয় মার্কেটে প্রথমবারের মতো তাদের নতুন CIVI সিরিজের স্মার্টফোন Xiaomi 14 Civi লঞ্চ করেছে। মিড বাজেট সেগমেন্টে পাওয়ারফুল ফিচার সহ এই ফোনটি ভারতীয় ইউজারদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন হবে। এই ফোনটি OnePlus, Samsung, iQoo, Realme-এর মতো বড় বড় কোম্পানির ফোনগুলোকে জোরদার টক্কর দেবে। এই নতুন মোবাইলে Snapdragon 8A Gen 3 চিপসেট, দুটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, দুর্দান্ত ডিজাইন সহ একাধিক পাওয়ারফুল স্পেসিফিকেশন রয়েছে।

Xiaomi 14 Civi ফোনের দাম

Xiaomi 14 Civi ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Xiaomi এই ফোনের স্ক্রীনের নাম দিয়েছে “ফ্লোটিং কোয়াড-কার্ভ ডিসপ্লে”। এই ফোনে একটি 6.55 ইঞ্চি AMOLED প্যানেল রয়েছে, যা 1236 x 2750 পিক্সেল রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং Corning Gorilla Glas Victus 2 দ্বারা প্রোটেকটেড। এই ফোনে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট সহ 3000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে।

প্রসেসর: Xiaomi 14 Civi স্মার্টফোনটিতে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এটি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দুর্দান্ত। এছাড়াও এই ফোনে T1 সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপও দেওয়া আছে।

স্টোরেজ: Xiaomi 14 CV ভারতে 12GB LPDDR5X RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

রেয়ার ক্যামেরা: Xiaomi 14 Civi ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যেখানে Leica লেন্স ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট রয়েছে। এছাড়াও একটি 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর রয়েছে যা 50 mm Leica প্রফেশনাল পোর্ট্রেট টেলিফটো লেন্স সাপোর্ট করে। এই ফোনে একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে যা 112 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: Xiaomi 14 Civi ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের দুটি লেন্স সহ AI ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 Civi মোবাইলে একটি বড় 4700mAh ব্যাটারি রয়েছে। যা 67W টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: Xiaomi 14 Civi ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, Dolby Atmos, 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C, এবং NFC এর মতো একাধিক ফিচার রয়েছে।

OS: এই স্মার্টফোনটি লেটেস্ট Android 14 বেসড Xiaomi HyperOS সাপোর্ট করে।