Home খবর শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে Xiaomi 15 Ultra স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড

শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে Xiaomi 15 Ultra স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড

গত অক্টোবর মাসে চীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে সিরিজের টপ মডেল Xiaomi 15 Ultra পেশ করা হতে পারে। এই ফোনটি এই বছরের শুরুতে লঞ্চ করা Xiaomi 14 Ultra স্মার্টফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। এই আপকামিং শাওমি ফোনটি লঞ্চের আগেই এবার ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এটি এই সিরিজের আলট্রা মডেল হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শীঘ্রই ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ হতে চলেছে। নিচে এই লেটেস্ট লিস্টিং এবং সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi 15 Ultra ফোনের BIS লিস্টিং

Xiaomi 15 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের লিক রেন্ডারে Xiaomi 15 Ultra ফোনের ব্যাক প্যানেলে Xiaomi 14 Ultra ফোনের মতোই বড় গোলাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। তবে প্লেসমেন্ট কিছুটা অন্যরকম হতে পারে। এই ফোনটি ব্ল্যাক ও হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছিল। লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি, তবে কানাঘুষো শোনা যাচ্ছে ফোনটি আগামী ফেব্রুয়ারি মাসে চীনে লঞ্চ করা হতে পারে। এর পরে ভারত সহ গ্লোবাল বাজারে এই স্মার্টফোন পেশ করা হবে।