12GB RAM সহ লিস্টেড হল Xiaomi 15T Pro স্মার্টফোন, একই সাইটে দেখা গেল Redmi 15 5G ফোনও

Xiaomi গ্লোবাল মার্কেটে তাদের সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 15T লঞ্চের প্রস্ততি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের অধীনে Xiaomi 15T এবং 15T Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এর মধ্যে Pro মডেলটি আগেই IMDA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার এই ফোনটি FCC সাইটেও লিস্টেড হয়ে গেছে এবং এই লিস্টিঙের ফলে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটির সঙ্গে Redmi তাদের Redmi 15 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi 15 5G, Redmi 15C 5G এবং Redmi 15C (4G) লঞ্চ করা হবে। এর মধ্যে Redmi 15 5G ফোনটি IMDA এবং TUV প্ল্যাটফর্মে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 15T Pro ফোনের FCC লিস্টিং

  • FCC ডেটাবেসে Xiaomi 15T Pro ফোনটি 2506BPN68G মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে Wi-Fi 7, 5G, Bluetooth এবং NFC কানেক্টিভিটি পাওয়া যাবে।
  • Xiaomi 15T Pro ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB এবং 12GB + 1TB ভেরিয়েন্টে পেশ করা হবে বলে জানা গেছে।
  • এই ফোনটি HyperOS 2.0 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

Xiaomi 15T Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে Xiaomi 15T Pro ফোনটি গত মাসে চীনে লঞ্চ করা Dimensity 9400 Plus প্রসেসর সহ Redmi K80 Ultra ফোনের মতো হতে পারে।
  • এই আপকামিং ফোনটির ক্যামেরা K80 Ultra ফোনের চেয়ে আলাদা হতে পারে। এই ফোনে Samsung S5KKDS ফ্রন্ট ক্যামেরা এবং 50MP OmniVision OVX9100 প্রাইমারি, 13MP আলট্রা ওয়াইড ও 50MP Samsung JN5 টেলিফটো লেন্স সহ রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • Redmi K80 Ultra ফোনটিতে 7410mAh রয়েছে। অপরদিকে Xiaomi 15T Pro ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Redmi 15 5G ফোনে IMDA ও TUV লিস্টিং

  • TUV সার্টিফিকেশন সাইটে 25057RN09G এবং 2505RN09E মডেল নাম্বার সহ Xiaomi ডিভাইস দেখা গেছে। একই সঙ্গে IMDA ডেটাবেসে 25057RN09G ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে।
  • এর আগের IMEI ডেটাবেস লিস্টিং থেকে জানা গেছে 25057RN09G মডেল নাম্বার সহ স্মার্টফোনটি বাজারে Redmi 15 5G নামে লঞ্চ করা হতে পারে।
  • নতুন সার্টিফিকেশনের মাধ্যমে Redmi 15 5G ফোনটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে FCC লিস্টিঙে ফোনটির কিছু কানেক্টিভিটি ফিচার সম্পর্কে জানানো হয়েছে।

সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার পর আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Xiaomi 15T সিরিজ এবং Redmi 15 সিরিজ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here