শীঘ্রই Xiaomi তাদের Xiaomi 15T সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 15T এবং Xiaomi 15T Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আগেই এই সিরিজের স্মার্টফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার সম্প্রতি লিকের মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন, ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি এই সিরিজ আগের Xiaomi 14T স্মার্টফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 15T Pro স্মার্টফোনের লিক ডিটেইলস।
Xiaomi 15T Pro এর স্পেসিফিকেশন (লিক)
ক্যামেরা
টিপস্টার PaperKing14 এর বক্তব্য অনুযায়ী Xiaomi 15T Pro স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP OmniVision OVX9100 প্রাইমারি ক্যামেরা, 50MP Samsung JN5 টেলিফটো ক্যামেরা এবং 13MP OmniVision OV13B আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফির জন্য স্মার্টফোনটিতে Samsung S5KKDS ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই একই ক্যামেরা সেটআপ Xiaomi 15 স্মার্টফোনেও রয়েছে।
ব্যাটারি
Xiaomi 15T Pro স্মার্টফোনটিতে 5,500mAh বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে। দ্রুত চার্জিঙের জন্য স্মার্টফোনটিতে 90W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। ভ্যানিলা মডেল Xiaomi 15T স্মার্টফোনটিতে একই ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
প্রসেসর
আগের Xiaomi 14T স্মার্টফোনটিতে Dimensity 8300 Ultra এবং 14T Pro স্মার্টফোনে Dimensity 9300 Plus চিপসেট দেওয়া হয়েছিল। তাই Xiaomi 15T স্মার্টফোনটিতে Dimensity 8400 সিরিজের প্রসেসর এবং 15T Pro স্মার্টফোনে Dimensity 9400 Plus চিপসেট দেওয়া হতে পারে।
Xiaomi 15T সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের ধারা বজায় রেখে 2025 সালের সেপ্টেম্বর মাসে Xiaomi 15T সিরিজ পেশ করা হতে পারে। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এই স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। (সোর্স)










