Home খবর কনফার্ম হল Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ, থাকতে পারে 8000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

কনফার্ম হল Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ, থাকতে পারে 8000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

শাওমি তাদের চীনের বাজারে ‘নাম্বার সিরিজ’ নতুন Xiaomi 17 Max স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 21 মে চীনে আসন্ন ফোনটি লঞ্চ করা হতে পারে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ফোনের লুক এবং ডিজাইন সম্পর্কে জানানো হয়েছিল। এবার কোম্পানি আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সংক্রান্ত তথ্য জানিয়েছে। Xiaomi 17 Max ফোনটি বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং অসাধারণ ক্যামেরা সহ লঞ্চ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Xiaomi 17 Max ফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। মনে করিয়ে দিই Xiaomi 17 Ultra ফোনটিও একই প্রসেসর সহ পেশ করা হয়েছিল। এই ফ্ল্যাগশিপ ফোনটির সিপিইউ 4.6GHz ক্লক স্পীডে কাজ করবে এবং পাওয়ারের জন্য এতে Hexagon NPU এবং স্ট্রং নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য এতে X85 5G Modem RF System রয়েছে।

Xiaomi 17 Max ফোনটি ক্যামেরার দিক দিয়ে এই সিরিজের আল্ট্রা মডেলের সমান। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Xiaomi 17 Max ফোনটিতে 200 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে Leica লেন্স থাকবে। একইসঙ্গে 3X অপটিক্যাল জুম সাপোর্টেড পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এটি 50MP ক্যামেরা হতে পারে।

Xiaomi 17 Max ফোনটি বড় স্ক্রিন সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন 2K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। তবে ফোনটিতে ফাস্ট রিফ্রেশ রেট এবং হাই নিটস ব্রাইটনেস থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 Max 5G ফোনে শক্তিশালী 8000mAh battery দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এটি একটি silicon-carbon ব্যাটারি হবে, যা স্লিম ফোনের বডিতেও সহজেই ফিট করা যাবে। জানিয়ে রাখি ভারতে Xiaomi 17 ফোনটিতে 6300mAh ব্যাটারি দেওয়া হবে এবং Xiaomi 17 Ultra ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্যাটারি দিক দিয়ে Xiaomi 17 Max ফোনের ম্যাক্সিমাম পাওয়ার উপভোগ করা যাবে।

শাওমির পক্ষ থেকে আপকামিং ফোনের চার্জিং ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনে যথাক্রমে: 100W এবং 90W HyperCharge ফিচার সাপোর্ট করে। তাই Xiaomi 17 Max ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিরিজের অন্যান্য মডেলের মতো ম্যাক্স ফোনেও 50W wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

এই মাসের মধ্যেই চীনের বাজারে Xiaomi 17 Max 5G ফোনটি সেল করা হবে। ব্র্যান্ডের হোম-মার্কেট চীনে ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Xiaomi 17 Max 5G ফোনটি ভারতেও পেশ করা হতে পারে। আপাতত আপকামিং ফোনের অফিসিয়াল দাম জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।