Home খবর লিক হল Xiaomi 17T এবং 17T Pro ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন, থাকবে 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে

লিক হল Xiaomi 17T এবং 17T Pro ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন, থাকবে 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে

গ্লোবাল বাজারে Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করতে চলেছে। শীঘ্রই কোম্পানি এই সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro স্মার্টফোন পেশ করতে পারে। ক্রমাগত আসন্ন ফোনের লিক প্রকাশ্যে আসছিল। এবার লঞ্চের আগেই Winfuture এর রিপোর্টের মাধ্যমে ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং রেন্ডার সংক্রান্ত তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

আপকামিং Xiaomi 17T ফোনটি প্লাস্টিক বিল্ড কোয়ালিটি সহ লঞ্চ করা হতে পারে, অন্যদিকে Pro ফোনে প্রিমিয়াম মেটাল ফ্রেম দেওয়া হতে পারে। আসন্ন ফোন দুটি একইরকম হবে বলে আশা করা হচ্ছে, সাইজ এবং ক্যামেরা মডিউলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যাবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 17T ফোনে 2756×1268 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59-ইঞ্চির প্যানেল দেওয়া হতে পারে। অন্যদিকে Pro মডেল অর্থাৎ Xiaomi 17T Pro ফোনে 6.83-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিন 2772×1280 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অর্থাৎ Pro ভেরিয়েন্টে বেশি স্মুথ এবং রেস্পনশিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

পারফরমেন্সের দিক দিয়ে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনদুটি শক্তিশালী হয়ে উঠবে। একদিকে Xiaomi 17T ফোনে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর থাকবে, অন্যদিকে Xiaomi 17T Pro ফোনে আরও বেশি শক্তিশালী Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। উভয় স্মার্টফোনেই 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশন দেওয়া হবে বলে জানা গেছে।

ব্যাটারি সেগমেন্টেও বড় আপগ্রেড পাওয়া যাবে। লিক অনুযায়ী Xiaomi 17T ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য 67W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। তবে Xiaomi 17T Pro মডেলে 100W ওয়্যারর্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফলে ইউজারররা দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ উপভোগ করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য উভয় ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফটোগ্রাফি পছন্দ করেন, এমন ইউজারদের জন্য এটি একটি ভালো অপশন হবে।

Xiaomi 17T ফোনের প্রাথমিক দাম 749 ইউরো অর্থাৎ প্রায় 83,406 টাকা হতে পারে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনটি প্রাথমিক 999 ইউরো অর্থাৎ প্রায় 1,11,238 টাকা দামে লঞ্চ করা হতে পারে। Xiaomi 17T ফোনটি ব্ল্যাক ছাড়া লাইট ব্লু এবং পিঙ্ক কালার অপশনে পেশ করা হতে পারে। তবে Pro মডেল ব্ল্যাক, ডার্ক ব্লু এবং ডার্ক পিঙ্ক কালার অপশনে সেল করা হতে পারে।

আবারও শক্তিশালী পারফরমেন্স, ব্যাটারি এবং ক্যামেরা সহ Xiaomi 17T সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, আপকামিং সিরিজটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।