Home খবর IMEI ডেটাবেসে লিস্টেড হল Xiaomi 17T সিরিজ, 2026 সালের ফেব্রুয়ারি মাসে হতে পারে লঞ্চ

IMEI ডেটাবেসে লিস্টেড হল Xiaomi 17T সিরিজ, 2026 সালের ফেব্রুয়ারি মাসে হতে পারে লঞ্চ

আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের আপকামিং T সিরিজ লঞ্চ করতে পারে। IMEI ডেটাবেসের মাধ্যমে এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে। লেটেস্ট লিক রিপোর্ট অনুযায়ী 2602EPTC0G এবং 2602EPTC0R মডেল নাম্বার সহ দুটি ফোন দেখা গেছে। এই ফোনদুটি Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোন হতে পারে। এই প্ল্যাটফর্মে দেখার ফলে কোম্পানি তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটির আগের মডেলের লঞ্চের সময়ের চেয়েও আগেই লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং T সিরিজের ডিটেইলস সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী Xiaomi 17T সিরিজ 2026 সালের ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে। এটি এখনও পর্যন্ত T সিরিজের অধীনে লঞ্চ হওয়া ফোনগুলির তুলনায় তাড়াতাড়ি টাইমলাইন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা মডেল নাম্বারে উপস্থিত “2602” নাম্বারটি দেখে আভাস পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এই তথ্য সঠিক কি না তা বোঝা যাবে। জানিয়ে রাখি কোম্পানি ফ্ল্যাগশিপ সিরিজে 16 সিরিজের পরিবর্তে সরাসরি চীনে 17 সিরিজ লঞ্চ করেছে। তাই একই ধাঁরা বজায় রেখে ফ্ল্যাগশিপ T সিরিজ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। একইভাবে 16T ফোনের পরিবর্তে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনদুটি পেশ করা হতে পারে।

XiaomiTime এর রিপোর্ট অনুযায়ী এই সিরিজ দুটি আলাদা আলাদা প্রসেসর ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। একদিকে Xiaomi 17T ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনটি শক্তিশালী Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হতে পারে। আগের Xiaomi 15T এবং 15T Pro মডেলগুলি Dimensity 8400 ও Dimensity 9400+ প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

এখনও পর্যন্ত আপকামিং Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনের ডিজাইন এবং ফিচার ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। তবে কিছু দিনের মধ্যে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে। আমরা এই বিষয়ে নতুন তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। জানিয়ে রাখি গত মাসে গ্লোবাল বাজারে Xiaomi 15T এবং Xiaomi 15T Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এখনও পর্যন্ত ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হয়নি।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Xiaomi 17T সিরিজ লঞ্চ হতে অনেকটাই দেরি আছে বলে মনে করা হচ্ছে। তাই যারা শীঘ্রই ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Xiaomi 15T এবং Xiaomi 15T Pro কিনতে পারেন। এছাড়া Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনটির জন্য দীর্ঘমেয়াদী অপেক্ষা করতে হতে পারে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে Xiaomi 17T সিরিজ লঞ্চ করা হলে, এটি আপকামিং Realme GT 8 এবং Redmi K90 ও iQOO Neo 11 সিরিজের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।