বেশ কিছু দিন ধরেই ক্রমাগত Xiaomi 17T সিরিজের লিক প্রকাশ্যে আসছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ কনফার্ম জানানো হয়েছে। শাওমি মালয়েশিয়ার বাজারে তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে Xiaomi 17T সিরিজের লঞ্চ টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করা হয়নি, তবে Xiaomi 17T সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। মালয়েশিয়ায় টিজার জারি হওয়ার পর, এবার শীঘ্রই ভারতের লঞ্চ সম্পর্কে জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে।
শাওমি মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টুইট করে Xiaomi 17T সিরিজের টিজার জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে একটি ক্যাম্পেন শুরু করা হয়েছে, এর মাধ্যমে ইউজারদের Xiaomi T Series এর ফোন সম্পর্কে তথ্য শেয়ার করতে বলা হয়েছে। কোম্পানি এই টুইটে #NexTComing হ্যাশট্যাগ ব্যাবহার করেছে, ফলে এটি শাওমি টি সিরিজের ফোন বলে বোঝা যাচ্ছে। এই টুইটের মাধ্যমে কোম্পানি আপকামিং শাওমি ফোনের সম্পর্কে জানিয়েছে।
Every Xiaomi T Series phone holds a story, and we would like to hear yours!
Share your memories…and your story might unlock the nexT Xiaomi experience 👀How to join:
1️⃣ Share a photo of your Xiaomi T Series phone
2️⃣ Tell us your Xiaomi sTory in the comments
3️⃣ Include hashtag… pic.twitter.com/uNlkgrpbll— Xiaomi Malaysia (@XiaomiMalaysia) May 12, 2026
কোম্পানির পোস্ট করা টিজারের মাধ্যমে Xiaomi 15T Pro ফোনের ফটো দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আসন্ন T Series এর মডেলের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে এই নতুন ফোন Xiaomi 17T এবং Xiaomi 17T Pro নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। খুব তাড়াতাড়ি মালয়েশিয়ার বাজারে ফোনগুলি লঞ্চ করা হতে পারে এবং মালয়েশিয়ার পর Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনদুটি ভারতের বাজারেও পেশ করা হতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা হওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
লিক অনুযায়ী Xiaomi 15T Pro ফোনে MediaTek Dimensity 9500 4.21GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। Xiaomi 17T ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। উভয় ফোনেই 12GB RAM থাকবে।
Xiaomi 17T Pro ফোনের পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 100ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। একইভাবে Xiaomi 17T ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি থাকতে পারে।
এটি Leica ক্যামেরা সহ শাওমি স্মার্টফোন হতে চলেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 17T ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi 17T ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। একই ক্যামেরা মডিউল প্রো মডেলেও দেওয়া হতে পারে।
Xiaomi 17T ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। লিক অনুযায়ী ফোনে 6.59-ইঞ্চির ছোট ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনটি 6.83-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। উভয় ফোনেই 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
