Xiaomi 18 Pro ফোনের ভারতীয় লঞ্চ নিশ্চিত জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে India Mobile Congress (IMC) 2026 ইভেন্ট চলাকালীন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। ফোনটিতে 200MP দুটি রেয়ার ক্যামেরা, ডুয়েল ডিসপ্লে এবং বড় ব্যাটারি থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
কনফার্ম হল Xiaomi 18 Pro ফোনের ভারতীয় লঞ্চ
IMC 2026 এর মঞ্চে Xiaomi India এর প্রোডাক্ট মার্কেটিং অ্যাসোসিয়েট ডাইরেক্টর গৌতম বাত্রা ভারতে Xiaomi 18 Pro ফোনের লঞ্চ সম্পর্কে জানিয়েছেন। আপাতত এই ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে।
কয়েক সপ্তাহ আগেই Xiaomi 18 Pro ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। ভারতের বাজারে iQOO 16 এবং Motorola Signature 27 কোনগুলি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই তিনটি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর হবে। লঞ্চের পরই ফোনগুলির প্রতিযোগিতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন (চীন)
Xiaomi 18 Pro Max ফোনে 6.9 ইঞ্চির LTPO AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের ব্যাক প্যানেলে 2.7 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 4,000nits পীক ব্রাইটনেস রয়েছে।
Xiaomi 18 Pro Max ফোনে প্রসেসিঙের জন্য লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট রয়েছে। চীনের বাজারে ফোনটি 12GB এবং 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। স্টোরেজের জন্য ফোনে 256GB, 512GB এবং 1TB অপশন দেওয়া হয়েছে।
এই প্রসেসর TSMC এর 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 5.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর ও 4.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 850 GPU যোগ করা হয়েছে। এতে 18MB ডেডিকেটেড মেমরি রয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড HyperOS 4 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI ফিচার রয়েছে।
Xiaomi 18 Pro Max ফোনের সবচেয়ে বিশেষত্ব ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির জন্য এই সেটআপে 200MP Light Fusion 960 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। 1/1.28 ইঞ্চি মাপের সেন্সর এবং OIS সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে OIS এবং 3.2x অপটিক্যাল জুম সাপোর্টেড 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। Xiaomi 18 Pro Max ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে তৃতীয় সেন্সর হিসাবে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ক্যামেরা যোগ করা হয়েছে।
Xiaomi 18 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য Leica এর সঙ্গে পার্টনারশিপে আলাদা আলাদা ফ্লিম স্টিমুলেশন দেওয়া হয়েছে। ফলে ইউজাররা ফোটো তোলার সময় বিভিন্ন ধরনের কালার এবং লুক বেছে নিতে পারবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 Pro Max ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Xiaomi 18 Pro Max ফোনে স্টেরিও থ্রি-স্পিকার, USB 3.2 Gen 1 পোর্ট, Wi-Fi 7 এবং UWB রয়েছে। এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।
এই ফোনে Super Pixel Display 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে। এটি হার্ডওয়্যার বেস্ড প্রাইভেসি ডিসপ্লে টেকনোলজি, যা সাইড থেকে ফোন দেখলে স্ক্রিনের কন্টেন্টের ভিজিবিলিটি অত্যন্ত কম করে দেয়। এর জন্য ডিসপ্লেতে বিশেষ প্রাইভেসি পিক্সেল এবং ফিজিক্যাল ব্যাফেল যোগ করা হয়েছে।
