Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro স্মার্টফোন, পাওয়া যাবে ডুয়েল 200MP ক্যামেরা, 12GB RAM এবং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর

গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro স্মার্টফোন, পাওয়া যাবে ডুয়েল 200MP ক্যামেরা, 12GB RAM এবং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/Xiaomi-18-Pro.jpg

গ্লোবাল বাজারে শাওমি তাদের Xiaomi 18 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফ্রান্সের বাজারে ফোনটি 50MP Selfie সেন্সর, 200MP Camera, 6000mAh Battery, 12GB RAM এবং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ পেশ করা হয়েছে। আপাতত কোম্পানি এই ফোনের ভারতীয় লঞ্চ সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 18 Pro ফোনের দাম (ফ্রান্স)

ফ্রান্সে Xiaomi 18 Pro ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 1399 ইউরো ভারতীয় কারেন্সি অনুযায়ী 1.44 লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে 12GB + 512GB স্টোরেজ অপশন 1599 ইউরো অর্থাৎ প্রায় 1.64 লক্ষ টাকা দামে সেল করা হবে। গ্লোবাল বাজারে Xiaomi 18 Pro ফোনটি Velvet Red, Cosmic Blue, Black এবং White কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Xiaomi 18 Pro (Global)

Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন (ফ্রান্স)

Xiaomi 18 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা। Xiaomi 18 Pro ফোনটিতে ফটোগ্রাফির জন্য রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP প্রাইমারি Light Hunter 960L সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 200MP 5X periscope telephoto সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য শাওমি ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনের ব্যাক ক্যামেরার সাহায্যে 8K video এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 4K video recording করা যাবে।

শাওমির নতুন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড Xiaomi HyperOS 4 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 3.74GHz থেকে 5.0GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। হেভি গেমিং এবং প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে অ্যাডভান্স কুলিং সিস্টেম Xiaomi 3D IceLoop যোগ করা হয়েছে।

Xiaomi 18 Pro (Global)

Xiaomi 18 Pro 5G ফোনে M11 12-bit ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 2436 x 1120 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 912 x 596 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, DC Dimming এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে Xiaomi Shield Glass 3.0 এবং ব্যাক প্যানেলে Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 Pro 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি চীনের মডেল 7,000mAh ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য গ্লোবাল মডেলে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে।