Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro Max স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর

গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 18 Pro Max স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/Xiaomi-18-Pro-Max-Global.jpg

গত সেপ্টেম্বর মাসে কোম্পানি তাদের Xiaomi 18 সিরিজ লঞ্চের পর, এবার গ্লোবাল বাজারে তাদের এই নতুন সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে সিরিজের অধীনে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনে 200MP ক্যামেরা রয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 সিরিজের সবচেয়ে বড় মডেল Xiaomi 18 Pro Max স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 18 Pro Max ফোনের দাম (ফ্রান্স)

Xiaomi 18 Pro Max স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 1599 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 1.64 লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB Storage দাম 1799 ইউরো অর্থাৎ প্রায় 1.85 লক্ষ টাকা রাখা হয়েছে। ফ্রান্সের বাজারে ফোনটি Velvet Red, Cosmic Blue, Black এবং White কালার অপশনে সেল করা হবে। আপাতত ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Xiaomi 18 Pro Max (Global)

Xiaomi 18 Pro Max ফোনের স্পেসিফিকেশন (ফ্রান্স)

Xiaomi 18 Pro Max ফোনে 2624 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই M11 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি LTPO OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে Xiaomi Shield Glass 3.0 প্রোটেকশন যোগ করা হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা সেট‌আপের সঙ্গে একটি ছোট সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনেও M11 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 976 x 596 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.9-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই সেকেন্ডারি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে কর্নিং গোরিলা Glass Victus 2 রয়েছে। এই রেয়ার ডিসপ্লেতে অ্যাপ কার্ড, কাস্টম ইমেজ এবং ফটো ওয়ালপেপার থাকতে পারে।

Xiaomi 18 Pro Max (Global)

Xiaomi 18 Pro Max ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 3.74GHz থেকে 5.01GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে হেভি প্রসেসিং এবং গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে
5,513mm স্কয়ার রিং-শেপ্ড কোল্ড পাম্প কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X RAM যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 18 Pro Max ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে সমস্ত Leica লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে এফ/1.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP প্রাইমারি Light Hunter 960L সেন্সর, 200MP 5X periscope telephoto সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 50MP Ultra-wide অ্যাঙ্গেল যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi 18 Pro Max স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক্যামেরা8K video এবং ফ্রন্ট ক্যামেরা 4K video recording করতে সক্ষম।

Xiaomi 18 Pro Max (Global)

Xiaomi 18 Pro Max ফোনের বিশেষত্ব হল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফ্রান্সের বাজারে Xiaomi 18 Pro Max ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড Xiaomi HyperOS 4 সহ লঞ্চ করা হয়েছে।