লিক হল Xiaomi 18 ফোনের ডিজাইন, 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

এই বছর সেপ্টেম্বর মাসে Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজ লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে চীনে এই সিরিজের অধীনে Xiaomi 18, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন পেশ করা হতে পারে। এই ফোনগুলি Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। তবে এই ফোনগুলি বাজারে আসতে এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে, তবে এর আগেই এক চাইনিজ টেক ব্লগার Xiaomi 18 ফোনের তথাকথিত রেন্ডার শেয়ার করেছেন।

প্রকাশ্যে আসা রেন্ডারে Xiaomi 18 ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে। এই মডিউলে ট্রায়াঙ্গল লেআউটে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এর সঙ্গে Leica ব্র্যান্ডিং এবং LED ফ্ল্যাশ দেওয়া হবে। এই ডিজাইন অনেকটা সম্প্রতি লঞ্চ হ‌ওয়া Oppo Reno 15 সিরিজের মতো দেখতে। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে কোম্পানি এবার তাদের ক্যামেরা লুকে বড়সড় পরিবর্তন ঘটাতে পারে।

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী, Xiaomi 18 ফোনের ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চি থেকে বাড়িয়ে 6.4 ইঞ্চি করা হতে পারে। জানিয়ে রাখি আগের Xiaomi 17 ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই এবার Xiaomi 18 ফোনে এর চেয়েও বড় ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 18 ফোনে আপকামিং Snapdragon 8 Elite Gen 6 চিপসেট থাকবে বলে জানা গেছে। এর ফলে এই ফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটির ক্যামেরা সেগমেন্টেও দারুণ আপগ্রেড দেখা যাবে। লিক অনুযায়ী Xiaomi 18 সিরিজে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। স্ট্যান্ডার্ড Xiaomi 18 ফোনেও 200MP পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগের জেনারেশনের মতোই 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

যেহেতু এই সিরিজের ফোনগুলি এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে, তাই এতে Android 17 অপারেটিং সিস্টেম যোগ করা হতে পারে। এর সঙ্গে কোম্পানির HyperOS ভার্সন দেখা যেতে পারে। তবে জানিয়ে রাখি এই সমস্ত তথ্য লিক এবং কানাঘুষো থেকে জানা গেছে। তাই অদূর ভবিষ্যতে আরও তথ্য জানা যাবে। যারা কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Xiaomi 17 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। শীঘ্রই গ্লোবাল মার্কেটে এই ফোনগুলি লঞ্চ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here