শাওমি ফ‍্যানদের জন্য ঝটকা : রেডমি স্মার্টফোনের সঙ্গে দাম বাড়ল বেশ কিছু শাওমি প্রোডাক্টের, মূল‍্যবৃদ্ধি হল 2,000 টাকা পর্যন্ত

শাওমি বর্তমানে ভারতের এক নাম্বার স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। বেশ কিছু বছর ধরে প্রথম স্থানে থাকা স‍্যামসাংকে হারিয়ে শাওমি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেলের নতুন রেকর্ড গড়েছে। কম দামে দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন দেওয়ার ফলে শাওমির ফ‍্যানদের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু দেশের সবচেয়ে বড় ব্র‍্যান্ড শাওমি ফ‍্যানদের এক বিরাট ঝটকা দিয়েছে। দীপাবলির মরশুম যাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি রেডমি ব্র‍্যান্ডের সঙ্গে সঙ্গে আরও কিছু শাওমি প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে।

এক্সক্লুসিভ : 28শে নভেম্বর ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া 8.1, ওপ্পো-ভিভোকে কড়া টক্কর দেবে এই ফোন

শাওমি ইন্ডিয়া তাদের সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন রেডমি 6 ও রেডমি 6এ এর দাম বাড়িয়েছে। এই দুটি অত‍্যন্ত জনপ্রিয় স্মার্টফোনের সঙ্গে কোম্পানি তাদের দুটি স্মার্ট টিভি ও মি পাওয়ার ব‍্যাঙ্কের দাম বাড়িয়েছে। শাওমি তাদের প্রোডাক্টের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। শাওমির এই মূল‍্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রভাব তিনটি স্মার্টফোন ভেরিয়েন্ট, দুটি স্মার্ট টিভি ও একটি পাওয়ার ব‍্যাঙ্কে পড়েছে।

শাওমি রেডমি 6এ ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করেছিল। ঐই ফোনটি 2 জিবি র‍্যাম সাপোর্ট করে। ফোনের 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 5,999 টাকা দামে পেশ করা হয়। কিন্তু এখন কোম্পানি ফোনটির 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 500 টাকা ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 600 টাকা মূল‍্যবৃদ্ধি ঘটায়। যার ফলে রেডমি 6এ এর 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,499 টাকা ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,599 টাকা দামে সেল করা হবে।

এক্সক্লুসিভ : 14,990 টাকা দামে লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95

এক‌ই ভাবে শাওমির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টযুক্ত রেডমি 6 স্মার্টফোনের দাম 500 টাকা বাড়ানো হয়েছে। ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল কিন্তু এখন দাম বাড়ানোর পর ফোনটি 8,499 টাকার বিনিময়ে কিনতে হবে। তবে অফলাইন রিটেইল স্টোর থেকে রেডমি 6এ এর 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,799 টাকা ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,599 টাকার বিনিময়ে কিনতে হবে। রেডমি 6 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট অফলাইন রিটেইল স্টোর থেকে 8,799 টাকা দিয়ে কেনা যাবে।

শাওমির পক্ষ থেকে 32 ইঞ্চি স্ক্রিনের মি এল‌ইডি টিভি 4সি প্রোর দাম‌ও 1,000 টাকা বাড়ানো হয়েছে এবং এই স্মার্ট টিভি এখন 15,999 টাকা দিয়ে কেনা যাবে। মি এল‌ইডি টিভি 4এ প্রোর দাম কোম্পানি 2,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এই টিভি কিনতে এখন 31,999 টাকা দাম মেটাতে হবে। শাওমি ইন্ডিয়া 10,000 এম‌এএইচ ব‍্যাটারীর পাওয়ার ব‍্যাঙ্ক 2আই ব্ল‍্যাকের দাম 100 টাকা বাড়িয়েছে। এই পাওয়ার ব‍্যাঙ্ক এখন 899 টাকা দিয়ে কিনতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here