ভারতে চাইনিজ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে এক শ্রেণীর মানুষের নাক কুঁচকানো প্রতিক্রিয়া থাকলেও আগাগোড়াই ভারতের মার্কেটে চীনে তৈরি জিনিসের ছড়াছড়ি দেখা যায়। একইভাবে স্মার্টফোন মার্কেটের আফটার সেল সার্ভিসের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে একটি চাইনিজ ব্র্যান্ড, শাওমি। মার্কেটে অন্যতম কনজিউমার ইন্টেলিজেন্স ফার্ম রেড কোয়ান্টার রিপোর্ট শেয়ার করে জানিয়েছে ভারতে আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে কোম্পানি সবার থেকে এগিয়ে প্রথম স্থানে রয়েছে। রেড কোয়ান্টার বক্তব্য অনুযায়ী এই সার্ভের জন্য তারা দেশের টিয়ার 1 ও টিয়ার 2 মার্কেটে প্রায় 8 হাজার মানুষের সঙ্গে কথা বলে। সার্ভেতে গ্ৰাহকদের কোম্পানির কমিটমেন্ট ও ফোন কেনার পর কাস্টমার সাপোর্ট সম্পর্কে প্রশ্ন করা হয়।
শাওমি ইন্ডিয়ার সিওও মুরলিকৃষ্ণাণ বি বলেছেন, “আমাদের কাছে ভারতে গ্ৰাহকদের ভরসা ও সন্তুষ্টি দেওয়াই সবচেয়ে বড় কথা। আমরা মনে করি আমাদের ডিভাইসের কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস ব্র্যান্ডের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও ভরসা ধরে রাখতে সাহায্য করে। এই মুহুর্তে আমাদের কাছে দেশের 600টিরও বেশি জেলায় কার্যকর আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক আছে।
ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভিস সেন্টারের পরিবেশ, কোভিড 19 সেফটি প্যারামিটার, স্টাফদের ব্যবহার ও সার্ভিস টাইমসহ বেশ কিছু প্যারামিটারের ভিত্তিতে এই বিচার করা হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে শাওমি ইউজারদের কাস্টার সেটিফিকেশন 85 শতাংশ। শাওমির পরে এই লিস্টে যথাক্রমে স্থান করে নিয়েছে ওয়ানপ্লাস, অ্যাপেল ও স্যামসাং।
12টি দেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড
শাওমি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে তারা গোটা বিশ্বে 12টি দেশের নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়েছে। চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে একটি পোস্ট করে কোম্পানির প্রেসিডেন্ট Lu Weibig জানিয়েছেন কোম্পানি 2021 সালের প্রথম কোয়ার্টারে 12টি দেশে অসাধারণ সেল করে নাম্বার ওয়ান স্থান দখল করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
