ভারতের বাজারে POCO তাদের নতুন POCO X8 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিতে বড় 9000mAh Silicon-Carbon ব্যাটারি, 67W ফাস্ট চার্জিং এবং 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর রয়েছে। তবে ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেম রান করে। এছাড়া POCO X8 ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO X8 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
POCO X8 5G ফোনের স্পেসিফিকেশন
POCO X8 5G ফোনে 2772 x 1280 পিক্সেল রেজোলিশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K Super Sunlight AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3,500 নিটস পিক ব্রাইটনেস 12-বিট কালার ডেপ্থ, DCI-P3 ওয়াইড কালার গামুট এবং TUV ট্রিপল আই প্রোটেকশন সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wet Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য POCO X8 5G ফোনটিতে Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর CPU 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno GPU রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি AnTuTu প্ল্যাটফর্মে 9 লক্ষ স্কোর পেয়েছে।
POCO X8 5G ফোনটি 6GB ও 8GB LPDDR4X RAM +128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের 256GB মডেলে UFS 3.1 এবং 128GB মডেলে UFS 2.2 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে। POCO X8 ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ কাজ করে। কোম্পানির স্মার্টফোনটিতে নতুন সফটওয়্যারের পাশাপাশি একাধিক ফিচার পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য POCO X8 5G ফোনে OIS এবং f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ দেওয়া হয়েছে। ফোনের ক্যামেরাতে HDR, পোট্রেট মোড, প্যানোরমা, আল্ট্রা HD, প্রো মোড এবং ডুয়েল ভিডিওর মতো ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের আন্ডারওয়াটার মোড সম্পর্কেও জানানো হয়েছে। এটি OTA আপডেটের মাধ্যমে পাওয়া যাবে।
POCO X8 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে পোট্রেট, HDR, AI বিউটিফাই এবং ওয়াটারমার্কের মতো ফিচার রয়েছে। ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 1080p পর্যন্ত 30fps ভিডিও রেকডিং করতে সক্ষম।
POCO X8 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9000mAh Silicon-Carbon ব্যাটারি। ফোনটিতে Xiaomi Surge G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 67W HyperCharge এবং 22.5W ওয়ার্ড রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফলে প্রয়োজন হলে অন্যান্য ডিভাইসকেও চার্জ করা যাবে।
POCO X8 5G ফোনটির থিকনেস 8.6mm এবং ওজন 226 গ্রাম রাখা হয়েছে। ফোনের ডিসপ্লের মজবুতির জন্য এতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে। এছাড়া ফোনটি SGS এবং TUV এর ডবল-স্টার কোয়ালিটি সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত POCO X8 5G ফোনটিকে রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে MIL-STD-810H লেভেল মজবুতি সাপোর্ট করে। অডিওর জন্য ফোনে ডুয়েল স্পিকার রয়েছে। এতে 300 শতাংশ ভলিউম বুস্ট এবং Dolby Atmos সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, ডুয়েল-ব্যান্ড Wi-Fi এবং Bluetooth 5.1 দেওয়া হয়েছে। ফোনে IR ব্লাস্টার, ইলেক্ট্রনিক কম্পাস, অ্যাক্সেলেরোমিটার এবং অ্যাম্বিএন্ট লাইট সেন্সর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের পাশাপাশি POCO X8 Power স্মার্টফোনটিও লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
POCO X8 5G ফোনের দাম ও সেল
POCO X8 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6GB RAM+ 128GB স্টোরেজ অপশনের 29,999 টাকা, 8GB RAM সহ 128GB ভেরিয়েন্টের দাম 32,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা রাখা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকার কুপন ডিসকাউন্ট এবং 1,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ ফোনের প্রাথমিক দাম 26,999 টাকা রাখা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর Flipkart এর মাধ্যমে ফোনটি সেল করা হবে। একইসঙ্গে Poco X8 ফোনটি ব্ল্যাক, ফায়রি অরেঞ্জ এবং ফ্রোস্ট হোয়াইট কালাড় অপশনে পেশ করা হয়েছে।











