Highlights
- Xiaomi দুটি ফোন Redmi A2 এবং A2+ লঞ্চ করেছে।
- উভয় স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রায় একইরকম।
- Redmi A+ ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Xiaomi গোপনে তাদের দুটি এন্ট্রি-লেভেল A-সিরিজ স্মার্টফোন Redmi A2 এবং Redmi A2+ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করেছে। Redmi এর এই দুটি স্মার্টফোনের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটি ফোনেই MediaTek Helio G36 প্রসেসর দেওয়া হয়েছে। উভয় ফোনেই একটি 6.52-ইঞ্চি LCD ডিসপ্লে এবং 3GB পর্যন্ত RAM রয়েছে। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি এবং একটি মাইক্রো USB পোর্ট রয়েছে। Redmi A2+ ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও Redmi A2 তে তা দেওয়া হয়নি। আরও পড়ুন: মার্কেটে আলোড়ন তৈরি করতে হাজির 6000 mAh ব্যাটারি এবং 50 MP ক্যামেরাসহ Samsung Galaxy F14 5G স্মার্টফোন
যদিও কোম্পানির তরফে এখনও এই দুটি স্মার্টফোনের দাম ঘোষণা করা হয়নি। এই দুটি ফোন আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনই Xiaomi এর গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমানে কোম্পানি এই ফোনটির ভারত লঞ্চ সম্পর্কে কোন তথ্য শেয়ার করেনি। এই পোস্টে আপনাদের Redmi A2 এবং Redmi A2+ স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Redmi A2 এবং Redmi A2+ স্মার্টফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.52 ইঞ্চি HD+ LCD
- প্রসেসর: MediaTek Helio G36
- রেয়ার ক্যামেরা: 8MP+ QVGA লেন্স ডুয়াল ক্যামেরা সেটআপ
- ফ্রন্ট ক্যামেরা: 5MP
- ব্যাটারি: 5000mAh 10W ফাস্ট চার্জিং সাপোর্ট
Redmi A2 এবং Redmi A2+ স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন প্রায় একই রকম।এই দুটি ফোনেই একটি 6.52-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে যার রেজলিউশন HD+ (1600 x 720 পিক্সেল) এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও রয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। Redmi-এর এই ফোনগুলিতে MediaTek Helio G36 প্রসেসর দেওয়া হয়েছে, যা একটি অক্টা কোর প্রসেসর। গ্রাফিক্সের জন্য এই ফোন দুটিতে IMG PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 3GB পর্যন্ত LPDDR4X RAM এবং 32GB পর্যন্ত eMMC 5.1 স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: 29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম
Redmi-এর দুটি লেটেস্ট স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 8MP প্রাইমারি ক্যামেরা সহ QVGA সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Redmi এর এই এন্ট্রি-লেভেল ফোনে 5000mAh ব্যাটারি, 10W চার্জ এবং মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে।
Redmi A2 এবং Redmi A2+ ফোন দুটি লাইট ব্লু, গ্রিন এবং ব্ল্যাক এই তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই দুটি ফোনই ডুয়াল সিম, 4G,2.4GHz ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, Glonass এবং Galileo সাপোর্ট করে। এই ফোন গুলি Android 12 (Go Edition) এ রান করে। এই দুটি ফোনের মধ্যে একটাই পার্থক্য যে Redmi A2+ স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, কিন্তু Redmi A2 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। আরও পড়ুন: লঞ্চ হল Snapdragon 685 প্রসেসরসহ বিশ্বের প্রথম ফোন Redmi Note 12 4G
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











