Home খবর 108MP ক‍্যামেরা ও 8GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল Xiaomi এর শক্তিশালী স্মার্টফোন Mi 10i 5G

108MP ক‍্যামেরা ও 8GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল Xiaomi এর শক্তিশালী স্মার্টফোন Mi 10i 5G

শাওমি আজ ভারতে তাদের ‘মি’ সিরিজে নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে 20,999 টাকা প্রাথমিক দামে Xiaomi Mi 10i 5G লঞ্চ করা হয়েছে। Xiaomi Mi 10i 5G তে আকর্ষণীয় লুকের সঙ্গে সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটি 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে। আগামী 7 জানুয়ারি থেকে আমাজন ইন্ডিয়ার মাধ্যমে ফোনটি সেল করা হবে।

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Xiaomi Mi 10i 5G পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের তিন দিক বেজল লেস রাখা হয়েছে এবং নিচের দিকে অল্প বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে সার্কেল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের বাইরে ডানদিকে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই এবং নিচের দিকে Mi এর লোগো ও 5G লেখা আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Xiaomi Mi 10i 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Mi 10i 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 5জি কানেক্টিভিটি সাপোর্টেড কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেট দেওয়া হয়েছে যা কর্টেক্স এ-77 সিপিইউতে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য Xiaomi Mi 10i 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 108 মেগাপিক্সেলের প্রাইমারি HM2 সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,820 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

ভারতে Xiaomi Mi 10i 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 20,999 টাকা। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে এবং এর দাম 21,999 টাকা। Xiaomi Mi 10i 5G এর সবচেয়ে বড় ভেরিয়েন্ট 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এতে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি Midnight Black, Atlantic Blue ও Pacific Sunrise কালার ভেরিয়েন্টে সেল করা হবে।