ভারতে সেল হবে Xiaomi এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Mi 11 Ultra 

শাওমি শীঘ্রই মার্কেটে তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Mi 11 Ultra সেল করবে। ভারতীয় স্মার্টফোন মার্কেটে এই ফোনটি আগামী 23 এপ্রিল লঞ্চ করা হবে। ইতিমধ্যে চীনে Mi 11 Ultra পেশ করা হয়ে গেছে। তাই শাওমির এই দুর্ধর্ষ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন আমরা আগে থেকেই জানি। ভারতে Mi 11 Ultra ফোনটি 70 হাজার টাকার প্রাথমিক দামে সেল করা হতে পারে।

শাওমি তাদের আপকামিং Mi 11 Ultra এর লঞ্চ সম্পর্কে অনলাইন শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লিস্টেড করেছে। বোঝাই যাচ্ছে ভারতে কোম্পানির এই অসাধারণ ফোনটি আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে। এছাড়া Mi 11 Ultra ফোনটি মি ডট কম ও মি হোম স্টোর থেকেও কেনা যাবে।

Mi 11 Ultra

কোম্পানির পক্ষ থেকে Mi 11 Ultra 5G তে 120 হার্টস রিফ্রেশরেট, HDR10+ ডলবি ভিশন সাপোর্ট এবং গোরিলা গ্লাস ভিক্টাস এর সঙ্গে 6.81 ইঞ্চির 2কে এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি ফ্ল‍্যাগশিপ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করার পাশাপাশি এতে 12 জিবি র‍্যাম ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। 

ফোটোগ্রাফির জন্য Mi 11 Ultra 5G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 120× ডিজিটাল জুম সাপোর্টেড 48 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এতে 67 ওয়াট ওয়‍্যারড এবং ওয়‍্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে। Mi 11 Ultra 5G তে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত মিইউআই 12 দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here