Xiaomi এর প্রথম ইন-স্ক্রিন ক‍্যামেরা ফোন Mi MIX 4 এই দিন হবে লঞ্চ, এর স্পেসিফিকেশন্স জানলে আপনি অবাক হয়ে যাবেন

Xiaomi এর আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Mi MIX 4 এর সম্ভাবিত লঞ্চ ডেট আর স্পেসিফিকেশন্স ডিটেইলস সম্পর্কে বহু দিন ধরে শোনা যাচ্ছিল। আবার এর মধ্যে Xiaomi শেষমেশ Mi MIX 4 লঞ্চের তারিখ নিশ্চিত জানিয়েছে। কোম্পানি একটি ভিভো পোস্টের মাধ্যমে জানিয়েছে যে Mi MIX 4 এর ঘোষণা 10 আগস্ট বিকেল 7.30 তে (স্থানীয় সময় অনুযায়ী) করা হবে। কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে আগামী প্রজন্মের MIX ডিভাইস কোম্পানির প্রথম স্মার্টফোন যার মধ্যে ইন-ডিসপ্লে ক‍্যামেরা থাকবে। এছাড়া এখনো পর্যন্ত আসা লিক রিপোর্ট অনুযায়ী Xiaomi Mi MIX 4 কে 3 টি অতুলনীয় ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

শাওমি চিনে 11 আগস্ট নিজের 11তম অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। কিন্তু ফোনটিকে কোম্পানি একদিন আগে অর্থাৎ 10 আগস্ট লঞ্চ করবে। আবার আশা করা হচ্ছে যে শাওমি নিজের লঞ্চ ইভেন্টে‌ও এম‌আই মিক্স 4 ছাড়া Mi CC11 Series, Mi Pad 5 lineup আর MIUI 13 এর ঘোষণা‌ও করতে পারে। এই কথাটি সঠিক কিনা তা এখনো জানা যায়নি।

Xiaomi Mi MIX 4 এর স্পেসিফিকেশন্স

Mi MIX 4 স্মার্টফোনের স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ডিসপ্লে AMOLED প‍্যানেলের হবে যার মধ্যে দুই দিকে কার্ভ দেওয়া থাকবে। শাওমির এই স্মার্টফোন কোয়ালকমের Snapdragon 888+ চিপসেটের সাথে পেশ করা হবে যা 5G সাপোর্টের সাথে আসবে। শাওমির এই স্মার্টফোন 12GB পর্যন্ত LPDDR5 RAM, আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সাথে পেশ করা হবে। শাওমির এই স্মার্টফোন 5,000mAh এর ব‍্যাটারীর সাথে 120W ওয়ার ফাস্ট চার্জিং আর 70W বা 80W ওয়ারলেস চার্জিঙের সাথে পেশ করা যেতে পারে।

ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে Mi MIX 4 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া থাকবে। শাওমির আপকামিং স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া থাকবে। আপাতত অন্য দুটি ক‍্যামেরা সেন্সর সম্পর্কে জানা যায়নি। Mi MIX 4 স্মার্টফোনের দাম সম্পর্কে কথা বললে চিনে 6,000 RMB (প্রায় 70,000 টাকা) এর দামে পেশ করা যেতছ পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here