Home খবর শাওমি লঞ্চ করল Mi TV 4A 40 Horizon Edition স্মার্ট টিভি, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

শাওমি লঞ্চ করল Mi TV 4A 40 Horizon Edition স্মার্ট টিভি, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Xiaomi গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে তাদের নতুন স্মার্ট টিভি সিরিজ Mi TV 4A Horizon Edition পেশ করেছিল। তখন এই সিরিজে 32 ইঞ্চি ও 43 ইঞ্চি দুটি মডেল মার্কেটে আনা হয়। এবার কোম্পানি TV 4A Horizon Edition স্মার্ট টিভি সিরিজের নতুন মডেল Xiaomi Mi TV 4A 40 পেশ করেছে। কোম্পানি তাদের এই নতুন স্মার্ট টিভি 40 ইঞ্চি স্ক্রিনের সঙ্গে পেশ করেছে। এই নতুন স্মার্ট টিভি ভারতীয় মার্কেটে সরাসরি ওয়ানপ্লাসের লেটেস্ট OnePlus TV 40Y1 এবং রিয়েলমি স্মার্ট টিভির সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi Mi TV 4A 40 সম্পর্কে।

Mi TV 4A 40 Horizon Edition এর ফিচার ও স্পেসিফিকেশন

Xiaomi এর লেটেস্ট Mi TV 4A 40 Horizon Edition স্মার্ট টিভির সমস্ত স্পেসিফিকেশন সিরিজের 43 ইঞ্চি ভেরিয়েন্টের মতোই। তফাৎ শুধুমাত্র ডিসপ্লে প‍্যানেলের দিক থেকে। কোম্পানির এই নতুন 40 ইঞ্চি LED-backlit LCD প‍্যানেলের রেজলিউশন 1920 x 1080 পিক্সেল অর্থাৎ FHD এবং এর রিফ্রেশরেট 60Hz, ভিউয়িং অ্যাঙ্গেল 178° ও রেসপন্স টাইম 9.5ms। এই টিভির ডিসপ্লের চারদিকে অত‍্যন্ত পাতলা বেজল রয়েছে। শাওমির এই টিভিতে 64-bit Amlogic চিপসেট দেওয়া হয়েছে এবং এতে 4 x ARM Cortex-A53 CPU কোর ও ARM Mali-450 MP3 GPU রয়েছে। কোম্পানির এই স্মার্ট টিভিতে 1GB RAM ও 8GB স্টোরেজ দেওয়া হয়েছে।

শাওমির এই লেটেস্ট স্মার্ট টিভি Android TV Pie অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানির নিজস্ব PatchWall কাস্টম কন্টেন্ট অ্যাগ্ৰিগেশন সার্ভিসে কাজ করে। এই টিভিতে সমস্ত লীডি‌ং স্ট্রীমিং অ্যাপ সাপোর্টের পাশাপাশি Mi Quick Wake ফিচার, Mi Home app এবং Vivid Picture Engine দেওয়া হয়েছে। ‌এছাড়াও এই টিভিতে আছে বিল্টইন Chromecast, Built-in, Google Play Store ও Google Assistant।

সাউন্ড আউটপুটের জন্য এতে DTS-HD সাপোর্টেড 20W এর স্পীকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই স্মার্ট টিভিতে সিঙ্গেল ব‍্যান্ড WiFi, Bluetooth 4.2, 3 x HDMI (একটি ARC কম্পেটেবল), 2 x USB 2.0, AV (মিনি), Antenna, S/PDIF, 3.5mm হেডফোন জ‍্যাক ও Ethernet পোর্ট দেওয়া হয়েছে।

Mi TV 4A 40 Horizon Edition এর দাম

Xiaomi এর লেটেস্ট Mi TV 4A 40 Horizon Edition এর দাম 23,999 টাকা। এই সিরিজের 32 ইঞ্চি ও 43 ইঞ্চি টিভির দাম যথাক্রমে 15,999 টাকা এবং 25,999 টাকা। আগামীকাল অর্থাৎ 2 জুন থেকে লেটেস্ট Mi TV 4A 40 Horizon Edition এর সেল শুরু হবে। এই স্মার্ট টিভিটি Mi.com, Flipkart, Mi Home রিটেইল স্টোর ও কোম্পানির পার্টনার স্টোর থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন