Highlights
- এই ডিভাইসটি আগামী 14ই আগস্ট লঞ্চ হতে চলেছে।
- এই ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
- এই ফোনটি Leica অপটিক্যাল ফুল ফোকাস কোয়াড ক্যামেরা সাপোর্ট করবে।
গত কয়েকদিন ধরে আলোচনার পরে অবশেষে Xiaomi Mix Fold 3 ফোল্ডেবল ফোনের লঞ্চের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ডিভাইসটি 14ই আগস্ট লঞ্চ হতে চলেছে। ওই একইদিন Redmi K60 Ultra এবং Xiaomi Pad 6 Max Tab ও লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের এই লঞ্চ ইভেন্টের সম্পূর্ণ ডিটেইলস এবং ডিভাইসটির সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি জানানো হল। আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং একাধিক শক্তিশালী স্পেসিফিকেশন সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 13 Pro+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
Xiaomi Mix Fold 3 লঞ্চের তারিখ
- Xiaomi-এর নতুন ফোল্ডেবল ফোনটি সম্পর্কে কোম্পানি একটি নতুন টিজার পেশ করেছে। সেখান থেকে জানা গেছে যে এই ডিভাইসটি 14ই আগস্ট লঞ্চ হবে।
- একটি ইভেন্টের মাধ্যমে ফোনটি লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7 টায় ইভেন্ট শুরু হবে।
- এটিও নিশ্চিত করা হয়েছে যে ডিভাইসটি একটি Leica অপটিক্যাল ফুল ফোকাস কোয়াড ক্যামেরা মডিউল সহ লঞ্চ হবে।
- ওই একইদিনে mi Mix Fold 3 এর সঙ্গে Redmi K60 Ultra এবং Xiaomi Pad 6 Max ট্যাবলেটগুলিও লঞ্চ হতে পারে। তবে এই দুটি ডিভাইসের ডিটেইলস এখনও নিশ্চিত করা হয়নি।
Xiaomi Mix Fold 3 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিজাইন: এই ফোনটি 11.2 mm স্লিক হতে পারে। ফোল্ড করার সময় এই থিকনেস দেখা যেতে পারে।
- ডিসপ্লে: Mix Fold 3 এর ডিসপ্লে সাইজ এখনও জানা যায়নি তবে এই ফোনটি সাদা কার্ভড গ্লাস বডির সঙ্গে লঞ্চ করা যেতে পারে।
- ক্যামেরা: এটি নিশ্চিত করা হয়েছে যে ডিভাইসটি Leica অপটিক্যাল ফুল-ফোকাস কোয়াড ক্যামেরা সাপোর্ট করবে। এতে দুটি টেলিফটো ক্যামেরা সেন্সর থাকবে, দুটি সেন্সরের মধ্যে একটি 3.2x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে, পেরিস্কোপ লেন্সে 5x জুম পাওয়া যাবে।
- প্রসেসর: Xiaomi Mix Fold 3 ফোনে শক্তিশালী পারফরম্যান্সের জন্য Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া যেতে পারে।
- ব্যাটারি: এই ফোল্ডেবল ফোনটিতে 4500mAh ব্যাটারি থাকতে পারে যা 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 67W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
Redmi K60 Ultra ফোনের স্পেসিফিকেশন (নিশ্চিত)
Redmi K60 Ultra ফোনে OLED ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজলিউশন এবং 144hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। এই ডিভাইসটিতে Dimensity 9200 Plus চিপসেট থাকবে। এই চিপসেটটি 3.35GHz ক্লকস্পিড সহ 4nm ফেব্রিকেশনে নির্মিত হবে। এর সঙ্গে Furious Engine 2.0 এর সাপোর্টও পাওয়া যাবে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে 100MP ক্যামেরা সহ Realme 11 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশনের
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
