Home খবর ভারতে লঞ্চ হল Xiaomi QLED TV X Pro 2025, দাম 30 হাজার টাকার চেয়েও কম

ভারতে লঞ্চ হল Xiaomi QLED TV X Pro 2025, দাম 30 হাজার টাকার চেয়েও কম

Xiaomi India তাদের QLED TV X Pro এর নতুন 2025 মডেল লঞ্চ করেছে। ভারতে এই টিভি 43-ইঞ্চি, 55-ইঞ্চি এবং 65-ইঞ্চি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই নতুন মডেলে DLG 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, Patchwall UI এবং আরও কিছু লেটেস্ট ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন টিভির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Xiaomi QLED TV X Pro 2025 এর দাম এবং সেল

Xiaomi QLED TV X Pro 2025 এর প্রাথমিক দাম 31,999 টাকা (43-ইঞ্চির মডেল) রাখা হয়েছে। তবে ইন্ট্রোডাক্টারি অফারে এই টিভি 29,999 টাকা দামে কেনা যাবে। এই 2,000 টাকা ছাড় পাওয়ার জন্য HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে।

মডেল প্রাইস ইন্ট্রোডাক্টারি প্রাইস
43-inch 31,999 টাকা 29,999 টাকা
55-inch 44,999 টাকা 42,999 টাকা
65-inch 64,999 টাকা 61,999 টাকা

 

আগামী 16 এপ্রিল, 2025 থেকে Xiaomi TV এর সেল শুরু হবে।

Xiaomi QLED TV X Pro (2025) এর স্পেসিফিকেশন