Home Featured শাওমি রেডমি 6 এবং রেডমি 6এ লঞ্চ, সস্তায় দুর্দান্ত স্পেসিফিকেশন‌ওয়ালা স্মার্টফোন

শাওমি রেডমি 6 এবং রেডমি 6এ লঞ্চ, সস্তায় দুর্দান্ত স্পেসিফিকেশন‌ওয়ালা স্মার্টফোন

শাওমি এবছর শুরু থেকেই অ্যাগ্রেসিভ ভাবে টেক জগতে বিরাজ করছে। ভারতসহ গোটা বিশ্বে কোম্পানি একের পর এক নতুন ডিভাইস লঞ্চ করে চলেছে। কয়েক দিন আগে শাওমি অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তিনটি নতুন স্মার্টফোন মি 8, মি 8 এক্সপ্লোরার এডিশন এবং মি 8 এস‌ই লঞ্চ করেছে। ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনগুলির পর আছ কোম্পানি তাদের পরবর্তী স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করেছে। তাদের নেক্সট জেনারেশন স্মার্টফোন মি 6 লঞ্চ করা হয়েছে। এর‌ই সঙ্গে কোম্পানি চীনে মি 6এ এক‌ই সঙ্গে লঞ্চ করেছে। রেডমি 6 দুটি এবং রেডমি 6এ একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

শাওমি রেডমি 6 :

ডিজাইন : 18:9 আসপেক্ট রেশিও, বেজল লেস

ডিসপ্লে : 5.45 ইঞ্চি, এইচডি+ (1440 × 720 পিক্সেল)

র‍্যাম : 3 জিবি/4 জিবি

স্টোরেজ : 32 জিবি/64 জিবি

রেয়ার ক‍্যামেরা : 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল

ফ্রন্ট ক‍্যামেরা : 5 মেগাপিক্সেল

প্রোসেসর : 2.0 গিগাহার্টস অক্টাকোর, মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট

অ্যান্ড্রয়েড : অ্যান্ড্রয়েড 8.1 অরিও + মিইউআই 10

সিকিউরিটি : রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর + ফেস আনলক

ব‍্যাটারী : 3,000 এম‌এএইচ

দাম : 3 জিবি/32 জিবি 799 ইউয়ান (8,500 টাকা)
4 জিবি/64 জিবি 999 ইউয়ান (10,500 টাকা)

শাওমি রেডমি 6এ :

ডিজাইন : 18:9 আসপেক্ট রেশিও, বেজল লেস

ডিসপ্লে : 5.45 ইঞ্চি, এইচডি+ (1440 × 720 পিক্সেল)

র‍্যাম : 2 জিবি

স্টোরেজ : 16 জিবি

রেয়ার ক‍্যামেরা : 13 মেগাপিক্সেল

ফ্রন্ট ক‍্যামেরা : 5 মেগাপিক্সেল

প্রোসেসর : 2.0 গিগাহার্টস কোয়াডকোর, মিডিয়াটেক হেলিও এ22 চিপসেট

অ্যান্ড্রয়েড : অ্যান্ড্রয়েড 8.1 অরিও + মিইউআই 10

সিকিউরিটি : রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর + ফেস আনলক

ব‍্যাটারী : 3,000 ব‍্যাটারী

দাম : 599 ইউয়ান (6,300 টাকা)