Home খবর মাত্র 6799  টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব‍্যাটারীযুক্ত সস্তা স্মার্টফোন Redmi 9A

মাত্র 6799  টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব‍্যাটারীযুক্ত সস্তা স্মার্টফোন Redmi 9A

চীনের টেক কোম্পানি শাওমি গত সপ্তাহে ভারতে তাদের ‘রেডমি’ সিরিজে নতুন স্মার্টফোন Redmi 9 লঞ্চ করেছিল। এই ফোনটি দেশে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। Redmi 9 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 8,999 টাকা রাখা হয় এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির সেল শুরু হ‌ওয়ার পর এবার কোম্পানি এই সিরিজেই একটি নতুন স্মার্টফোন Redmi 9A পেশ করে দিয়েছে। এই ফোনটি কোম্পানির লো বাজেট সেগমেন্টে মাত্র 6,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি আগামী 4 সেপ্টেম্বর থেকে সেল করা হবে।

আরও পড়ুন: ভারতে আসছে Xiaomi Mi 10T Pro, জানা গেছে স্পেসিফিকেশন, দাম হবে 35000 টাকার কাছাকাছি

লুক ও ডিজাইন

Redmi 9A ফোনটি কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে, যা অরা 360 ডিজাইনে তৈরি এবং পি2আই কোটেড। ফোনটির ডিসপ্লের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের মধ্যে একটি ক‍্যামেরা লেন্স ও একটি ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়া বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। এছাড়া ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট এবং ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক আছে।

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Redmi 9A ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। Redmi 9A তে অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি মিইউআই 12 এ কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি25 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে PowerVR GE8329 GPU আছে।

আরও পড়ুন: Samsung-Realme কে পেছনে ফেলে Xiaomi আনতে চলেছে অদৃশ্য ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, জেনে নিন কবে হবে লঞ্চ

ভারতে Redmi 9A ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় র‍্যাম ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম আছে। এই দুটি ভেরিয়েন্টেই 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্রাফির জন্য Redmi 9A তে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 9A একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যার মধ্যে এক সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যায়। 4জি ভোএলটিই সাপোর্টেড এই ফোনটিতে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 8999 টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব‍্যাটারীযুক্ত Redmi 9 স্মার্টফোন

দাম ও সেল

কোম্পানি তাদের নতুন Redmi 9A ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,799 টাকা দামে লঞ্চ করেছে এবং 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Green, Blue ও Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর থেকে Redmi 9A ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়া ও শাওমি স্টোরে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন